ওষুধে পড়ে গিয়েছে চুল, এখন ‘পরচুলা’ পরে থাকেন হানি, কোন রোগে ভুগছেন র‍্যাপার?

কী কাণ্ড! ওষুধ খেয়ে চুল উড়ে গেল প্রখ্যাত র‍্যাপার-গায়ক ইয়ো ইয়ো হানি সিং-এর। এখন 'পরচুলা' পরে জীবন কাটছে তাঁর। অজানা তথ্য ফাঁস করলেন গায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওষুধ খেয়ে চুল উড়ে গেল প্রখ্যাত র‍্যাপার-গায়ক ইয়ো ইয়ো হানি সিং-এর। এখন ‘পরচুলা’ পরে জীবন কাটছে তাঁর। অজানা তথ্য ফাঁস করলেন গায়ক। বলিউডে র‍্যাপ-গানের রাজত্ব তাঁর হাত ধরেই। তবে মাঝে অনেকটা সময় বিরতিতে ছিলেন তিনি। বিরতি কাটিয়ে অবশেষে স্বমহিমায় ফিরেছেন তিনি গানে। তবে তাঁর গান নিয়ে নানা সময়ে নানা বিতর্কের ঝড় উঠেছে। যার ফলে আইনি বিপাকেও পড়েছেন তিনি। এখন আবার তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে। এই আবহে গায়কের জীবনের একটি নতুন তথ্য সামনে এল। ইয়ো ইয়ো হানি সিং জানিয়েছেন, মানসিক অসুস্থতার সঙ্গে লড়াইয়ের সময় বছরের পর বছর ধরে তিনি ভারী ওষুধ সেবন করেছেন। যার ফলে তাঁর চুল পড়ে গিয়েছে। তিনি সম্পূর্ণ টাক হয়ে গিয়েছেন। বাইপোলার ডিসঅর্ডার এবং মাদকের সঙ্গে সংগ্রামের পর তিনি এখন নকল চুল পরে থাকেন।

সাম্প্রতিক পডকাস্ট শোয়ে তিনি তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় নিয়ে খোলামেলাভাবে কথা বলেছেন। তিনি ভারতীয় পপ সঙ্গীতের অন্যতম বড় সত্ত্বেও প্রচারের আলো থেকে সরে গিয়েছিলেন। গুরুতর মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। বাইপোলার ডিসঅর্ডার চিকিৎসা নিয়ে তিনি বলেছেন, ‘দীর্ঘদিন ধরে আমি মানসিক যন্ত্রণায় ভুগেছি। যার জন্যে প্রায় সাত বছর ধরে আমাকে কড়া ওষুধ খেতে হয়। এর কারণে আমার ওজন ১০৫ কেজি হয়ে গিয়েছিল এবং আমার চুল পুরোপুরি ঝরে গিয়েছিল। আমি টাক হয়ে গিয়েছি। এটা পরচুলা। ২০১৪ সালে মাদক সেবন বন্ধ করার পরেও আমার পুরোপুরি সেরে উঠতে সাত থেকে আট বছর সময় লেগেছিল।’

আরও বলেন, এই রোগের কারণে তিনি বছরের পর বছর ধরে বাইরের জগৎ থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রেখেছিলেন। সাত বছর বাড়িতে বন্দী ছিলেন। ছোটবেলার বন্ধুদের সঙ্গেও দেখা করতেন না। কোনও যোগাযোগ ছিল না, বাইরের জগতের সঙ্গে। তিনি চাইতেন না, কোনও ভক্ত তাঁকে এই ভাবে দেখুক। তবে ডাক্তার এবং ওষুধ পরিবর্তনের ফলে অবশেষে তিনি সুস্থ হতে শুরু করেন। ঘর থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেন।

মহার্ঘভাতা মামলাকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সূচি বদল, নয়াদিল্লি সফরে শুভেন্দু

উত্তরাখণ্ড ও গুজরাতের পর অসমেও অভিন্ন দেওয়ানি বিধি, বিধানসভায় পাশ হল বিল

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

জাতীয় সড়কে এসআইআর ইস্যুতে তাণ্ডব চালানোর অপরাধে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

এক ধাক্কায় হাজার-হাজার টাকা সস্তা রুপো, কমল সোনার দাম-ও

খাবার খাওয়ার আগে সাবধান! ট্রেনের ভেতর শিঙাড়া বিক্রেতার কীর্তি দেখলে চোখ কপালে উঠবে

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার, দলের সব পদ থেকে ইস্তফা দিলেন

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর

নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার কিশোরীর দেহ, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম