‘তুই যে আমার জীবনীশক্তি, আমি নিজে থেকে কিছু শিখিনি রে বুনু’, ঐন্দ্রিলাকে খোলা চিঠি ঐশ্বর্যর

কে আমাকে সঠিক পরামর্শ দেবে ?আমাদের এখনো কত প্ল্যান্স বাকি আছে বলতো? কে আমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: বোন যে আর নেই, তাঁকে ভোলাটা অসম্ভব। শুধু তিনি কেন গোটা বাংলার কাছেও যেন ঐন্দ্রিলার অকাল মৃত্যুটা ভোলা অসম্ভব। গত ২০ নভেম্বর দীর্ঘদিন কঠিন জীবনযুদ্ধে লড়াই করে, শেষমেষ মৃত্যুর কাছে হার মেনেছেন ঐন্দ্রিলা। তাঁর মৃত্যুর রেশ যেন চলবে আজীবন। সব্যসাচী-ঐন্দ্রিলার প্রেমটা যেন গোটা তরুণ প্রজন্মের কাছে সাক্ষী হয়ে থাকবে আজীবন। অভিনয়ের থেকেও তাঁদের মায়াবী প্রেমটা যেন গোটা প্রজন্মের কাছে চেনা হয়ে থাকবে।

পরপর দুবার ক্যান্সারকে হারিয়ে জীবনের মূলস্রোতে ফিরেছিলেন ঐন্দ্রিলা। কিন্তু ঈশ্বরের বোধহয় অন্যরকমেরই ইচ্ছে ছিল। পয়লা নভেম্বর আচমকাই ব্রেনস্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা, এরপর চলে জীবনের সঙ্গে কঠিন লড়াই। কার্ডিয়াক অ্যারেস্ট, হৃদরোগে আক্রান্ত সবটাই যেন ঘূর্ণিঝড়ের মতো অভিনেত্রীর জীবনকে একেবারে লন্ডভন্ড করে দেয়, অপারেশন, গোটা প্রার্থনা সবটাই হেরে গেল, জিতে গেল ভগবান। মৃত্যুর কোলে ঢলে পড়লেন ঐন্দ্রিলা। পরিবার, প্রেমিক সবাইকে ত্যাগ করে চিরকালের মতো চলে গেলেন না ফেরার দেশে।

পরিবারে ছোট্টটি হলেও যুক্তি-তর্কে সেরা ছিলেন ঐন্দ্রিলা, দিদি কিংবা বাবা সকলেই পরামর্শ চাইতে আদরের ছোট সদস্যের কাছেই আসতেন। ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্যর কাছে বোন ছিল, জ্বলন্ত অগ্নিপিন্ড। বোন যে আর নেই, সে যে আর ফিরবে না কোনোদিন, এই কথাটা যেন এখনও বিশ্বাস করতে পারছেন না ঐর্শ্বয্য শর্মা। বোনের মৃত্যুর তিন দিন পরে সোশ্যাল মিডিয়ায় আদুরে ছবি শেয়ার করে বোনের উদ্দেশে দীর্ঘ চিঠি লিখলেন তিনি। মানুষের যেন বিশ্বাস হয়ে গিয়েছিল, ঐন্দ্রিলা হারেন না। কিন্তু সেই মৃত্যু যেন বিশাল ধাক্কা সবার কাছে।

সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য্য লিখছেন, ‘অনেকদিন তো হল ,এবার তাড়াতাড়ি চলে আই বুনু। তুই ছাড়া আমি যে পঙ্গু। কে আমাকে সাজিয়ে দেবে বলতো ? কে আমার ছবি তুলে দেবে ? কে না বলা মনের কথাগুলো আমার মুখ দেখে বুঝে যাবে? কে আলাদিনের আশ্চর্য্য প্রদীপ এর মতো আমার সমস্ত মনের ইচ্ছে পূরণ করবে ?কার সাথে আমি ঘুরতে যাবো ?কার সাথে পার্টি করবো? কার সাথে আমি সারারাত জেগে সিনেমা দেখবো গল্প করবো ? কে আমাকে সঠিক পরামর্শ দেবে ?আমাদের এখনো কত প্ল্যান্স বাকি আছে বলতো? কে আমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসবে? কে আমার জন্য পুরো পৃথিবী র সাথে লড়বে,আমাকে আগলে রাখবে? আমার যে তুই ছাড়া আর কোনও প্রিয় বন্ধু নেই। তুই যে আমার জীবনীশক্তি। এই ২৪ বছর এ আমি যে নিজে থেকে কিছুই করতে শিখিনি বুনু। আমি জানি তুই সাবলম্বী কিন্তু তোর দিদিভাই যে তোকে ছাড়া খুব অসহায়। তাড়াতাড়ি আমার কাছে চলে আই বুনু। অপেক্ষায় রইলাম।’ (অপরিবর্তিত)

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

তিলোত্তমা কাণ্ডে নির্মলের পর গ্রেফতার সঞ্জীব! জোড়া গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভয়ার মায়ের

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর