চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘নিম ফুলের মধু’র আগমনে, শেষের পথে কোন মেগা? জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ গত কয়েক বছর ধরেই দর্শকদের অসাধারন কিছু ধারাবাহিক উপহার দিয়ে এসেছে বাংলা টেলিভিশনের দুই বেসরকারি চ্যানেল জি বাংলা(Zee bangla) এবং স্টার জলসা(Star jalsha)। এই সকল ধারাবাহিকের মধ্যে কিছু মেগা জায়গা করে নিয়েছে মানুষের মনে। আবার কিছু ধারাবাহিক জনপ্রিয়তার অভাবে বন্ধ হয়ে গেছে। কিছু ধারাবাহিক জনপ্রিয় হওয়া সত্তেও টিআরপি তালিকায় ভালো ফল না করায় বন্ধ করে দিতে বাধ্য হয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। সম্প্রতি বেশ কিছু নতুন ধারাবাহিক নিয়ে এসেছে স্টার জলসা। এবার দর্শক টানতে একগুচ্ছ নতুন ধারাবাহিক নিয়ে আসতে চলেছে প্রতিপক্ষ জি বাংলা। ইতিমধ্যেই নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’র(Nim fuler modhu) প্রোমো প্রকাশ্যে এসেছে। আর নতুন ধারাবাহিক আসা মানেই চলতি কোন ধারাবাহিকের বন্ধ হওয়ার পালা। কিন্তু কোন ধারাবাহিক বন্ধ হতে চলেছে তা নিয়ে দর্শকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

সুত্রের খবর বন্ধ হওয়ার তালিকায় উপরের দিকে রয়েছে মিঠাই, পিলু, লালকুঠির মত জনপ্রিয় ধারাবাহিক। তবে মিঠাই ধারাবাহিক কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে মোদক পরিবারের হল্লাপার্টির হইচই এখনই বন্ধ হচ্ছেনা। অন্যদিকে টেলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে শেষ হতে চলেছে আহির-পিলু, রঞ্জা-মল্লারের পথ চলা। সুত্রের খবর নভেম্বরের শুরুতেই শেষ হবে পিলুর শুটিং। নভেম্বরের প্রথম সপ্তাহেই হবে শেষ পর্বের সম্প্রচার। ধারাবাহিক শেষের খবরে মন খারাপ পিলু ভক্তদের। তবে চ্যানেল কর্তৃপক্ষ বা ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি। তাই সত্যিই পিলু শেষ হবে নাকি এই ধারাবহিককে অন্য কোন স্লটে সরানো হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।

প্রসঙ্গত জনপ্রিয় ধারাবাহিক রানি রাসমনি শেষ হওয়ার পর সেই টাইম স্লটে শুরু হয় আহির-পিলুর গল্প। অন্যদিকে নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা এবং রুবেল দাস। পল্লবীকে এর আগে স্টার জলসায় জবার চরিত্রে দেখা গেছে। এবং রুবেল জি বাংলার ‘যমুনা ঢাকি’তে সঙ্গীতের চরিত্রে অভিনয় করেছেন।  

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ