কাতারে ফের ক্রীড়া সাংবাদিকের মৃত্যু, বাড়ছে রহস্য

কী কারণে মৃত্যু, সে ব্যাপারে কিছুই জানা যায়নি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আরও এক ক্রীড়া সাংবাদিকের মৃত্যু হল কাতারে। খেলা চলাকালীন তাঁর মৃত্যু হয়। মৃতের নাম খালিদ আল মিসল্যাম। তিনি আল কাস টিভি চ্যানেলের চিত্র সাংবাদিক। চিত্র সাংবাদিকের প্রয়াণের খবর দিয়েছে দ্য গালফ টাইমস। কী কারণে মৃত্যু, সে ব্যাপারে কিছুই জানা যায়নি। জানা যায়নি মৃত্যু হয়েছে কবে, কোন স্টেডিয়ামে।

দ্য গালফ টাইমস তাঁর প্রয়াণের দিতে গিয়ে জানিয়েছে, আল কাস টিভি চ্যানেলের চিত্র সাংবাদিক আল মিসল্যাম আচমকাই মৃত্যুর মুখে ঢলে পড়েন। কাতার প্রশাসনের তরফ থেকেও এই চিত্র সাংবাদিকের মৃত্যুর বিষয়ে কিছু জানায়নি।

উল্লেখ করা যেতে পারে, গত ৯ ডিসেম্বর আমেরিকার বিখ্যাত ক্রীড়া সাংবাদিক গ্র্যান্ট হল আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। সেই সময় আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডসের খেলা চলছিল। সাংবাদিকদের জন্য সংরক্ষিত জোনে বসেছিলেন গ্র্যান্ট হল।ঘটনার সময় উপস্থিত সংবাদমাধ্যমের কয়েকজন প্রতিনিধি জানিয়েছেন, চেয়ারে বসে ম্যাচ দেখছিলেন গ্র্যান্ট। হঠাৎ বুক হাত দিয়ে চেপে ধরেন। ঘামতে থাকেন। আচমকাই চেয়ার থেকে পড়ে যান।

গ্র্যান্ট হলের অসুস্থ হওয়ার খবর পেয়ে প্রেস কর্নারে চলে যান চিকিৎসকেরা। শুরু হয় প্রাথমিক চিকিৎসা। গ্র্যান্ট হলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে দুই সাংবাদিকের মৃত্যুতে কাতারে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকে বলছেন, গ্র্যান্ট হলকে খুন করা হয়েছে। যদিও কাতার  অভিযোগ উড়িয়ে দিয়েছে। 

আরও পড়ুন ম্যাচ রিপোর্ট করতে করতে মৃত্যু মার্কিন ক্রীড়া সাংবাদিকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের