বিশ্বকাপে আজ শুরু শেষ আটে ওঠার লড়াই

প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-আমেরিকা। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবে পরিচিত ফুটবল বিশ্বকাপে আজ শনিবার থেকে শুরু হচ্ছে শেষ আটে ওঠার লড়াই। খলিফা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্র। আর রাতে আহমেদ বিন আলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে দুই বারের চ্যাম্পিয়ান আর্জেন্টিনা। খাতায়-কলমে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা প্রতিপক্ষের চেয়ে কয়েকগুণ শক্তিশালী হলেও শেষ পর্যন্ত জিতবেই তা হলফ করে বলা যায় না।

চলতি কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের জমজমাট লড়াইয়ে অনেক অঘটনের সাক্ষী থেকেছে ফুটবল প্রেমীরা। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন ও জার্মানির মতো বিশ্ব ফুটবলের পরাশক্তিদের হার মানতে হয়েছে দুর্বল দলের বিরুদ্ধে। গত বিশ্বকাপের মতো এবারও গ্রুপ পর্ব থেকে ছিটকে জিতে হয়েছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানিকে। কোনও ক্রমে শেষ ষোলোয় উঠেছে একাধিক শক্তিশালী দেশ। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রুপ অব সিক্সটিন কিংবা শেষ ষোলোর লড়াইয়ে আরও অনেক অঘটন ঘটবে।

আজ নক আউট রাউন্ডের প্রতিটি ম্যাচই প্রতিটি দলের কাছে মরণ বাঁচন ম্যাচ। নির্ধারিত ৯০ মিনিটে মীমাংসা না হলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। ৩০ মিনিটে ফয়সালা না হলে টাইব্রেকার ও শেষে সাডেন ডেথ। হারলেই বিশ্বকাপ জেতার স্বপ্ন চুরমার হয়ে যাবে। ফলে প্রতিটি দেশই নিজেদের পূর্ণশক্তি নিয়ে যে ঝাঁপাবে, তা বলাই বাহুল্য। আজকের প্রথম দুই ম্যাচে যারা জিতবে তারা চলে যাবে শেষ আট কিংবা কোয়ার্টার ফাইনালে। অর্থাৎ বিশ্বকাপ জেতা থেকে তিন ধাপ দূরে থাকবে। ফলে জমজমাট লড়াই হবে বলে মনে করা হচ্ছে।

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের