আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেন অধিনায়ক

স্পেনের হয়ে ১৪৩টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন দুটি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি কাতার বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব বর্তেছিল তাঁর কাঁধে। কিন্তু দলকে বিশ্বকাপ এনে দিতে পারেননি। উল্টে মরক্কোর বিরুদ্ধে টাইব্রেকারে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল।  পেনাল্টি শট মিস করেছিলেন খোদ অধিনায়কও। ওই ব্যর্থতার পরেই দেশজুড়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল স্পেনের অধিনায়ক সের্হিও বুসকেতসকে। অবশেষে শুক্রবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি। টানা ১৫ বছর ধরে প্রতিনিধিত্ব করার পরে দেশের জার্সি খুলে রাখলেন। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অবসরের কথা ঘোষণা করে তিনি লেখেন, ‘১৫ বছরে ১৪৩ ম্যাচের পর জাতীয় দলকে বিদায় জানাচ্ছি।’

কাতার বিশ্বকাপের শুরুটা মন্দ করেনি স্পেন। প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল লুইস এনরিকের ছেলেরা। দ্বিতীয় ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানির সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র করলেও গ্রুপ লিগের শেষ ম্যাচে জাপানের কাছে ২-১ গোলে হারতে হয়েছিল স্পেনকে। গোলের নিরিখে শেষ ষোলোয় খেলার ছাড়পত্র জোগাড় করে নিয়েছিল ২০১০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ানরা। কিন্তু শেষ আটে ওঠার লড়াইয়ে মরক্কোর কাছে মুখ থুবড়ে পড়তে হয়েছে। পাবলো সারাবিয়া ও কার্লোস সোলারের পর টাইব্রেকার শট মিস করেন স্পেন অধিনায়ক বুসকেতস। ফলশ্রুতিতে প্রথমবারের মতো সেমিফাইনালে কোয়ালিফাই করে মরক্কো।

দল হারার পরেই কোচের দায়িত্ব ছেড়েছিলেন লুইস এনরিকে। অধিনায়কের দাবিতে সোচ্চার হন স্পেনের ফুটবলপ্রেমীরা। শেষ পর্যন্ত সমালোচকদের মুখ বন্ধ করতে অবসরের পথেই হাঁটলেন বুসকেতস। স্পেনের হয়ে ১৪৩টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন দুটি। বিশ্বকাপে দেশের জার্সি গায়ে ১৭টি ম্যাচে খেলেছেন। ২০১০ সালে জিতেছেন বিশ্বকাপ। এছাড়া জাতীয় দলের জার্সিতে ২০০৮ ও ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি।

 

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’