বজরংবলীর কৃপায় বিপদ থেকে উদ্ধার হবেন কারা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হল আশ্বিন কৃষ্ণা সপ্তমী। আজ চাঁদ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে গোচর করবে। সঙ্গে রয়েছে একাধিক শুভ যোগ। এই তিথিতে দ্বিপুষ্কর যোগ, ব্যাতিপত যোগ, বরিয়ান যোগের প্রভাব রয়েছে। এর পাশাপাশি আজ রাত ৯টা ৫৪ মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্র ও পরে আর্দ্রা নক্ষত্রের শুভ প্রভাব থাকবে। অন্যদিকে মঙ্গলবার হল বজরংবলীর প্রিয় দিন। জেনে নিন মুখে হাসি ফুটবে কার।

মেষ : আজকের দিনটি ভালই কাটবে। তবে কর্মক্ষেত্রে কাজের প্রেসার বাড়তে পারে। নতুন দায়িত্ব পেতে পারেন। উপার্জন বাড়বে। পরিবারের জন্য আপনার হাতে সময় খুব কম থাকবে। পরিবারে এই  নিয়ে মনমালিন্য দেখা দিলেও পরে তা ঠিক হয়ে যাবে।

বৃষ : দাম্পত্য জীবন ভাল কাটবে। জীবনসঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। পরিশ্রম অনুযায়ী ভাল ফল পাবেন। আটকে থাকা টাকা হাতে আসবে। কোন শখের জিনিস কিনতে পারেন। কর্মক্ষেত্রে ভাল কাটবে।

মিথুন : পারিবারিক জীবন ভালই কাটবে। দাম্পত্য জীবনে সঙ্গীর থেকে প্রশংসা পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। বজরংবলীর কৃপায় সংকট থেকে উদ্ধার হবেন। তবে সতর্ক থাকুন। কাজে মনযোগ দিন।

কর্কট : ব্যবসায়ীরা ভালো মুনাফা অর্জন করতে পারবেন। ব্যবসার জন্য ভাল সময়। স্বাস্থ্যের খেয়াল রাখুন। স্বাস্থ্য আগের তুলনায় ভাল থাকবে। সমাজে সুনাম বাড়বে। মানসিকভাবে চাপ বাড়তে পারে। চেষ্টা করুন রাগ নিয়ন্ত্রণে আনার।

সিংহ : ব্যবসার জন্য ভাল সময়। কর্মক্ষেত্রে উপার্জন বাড়বে। তবে নতুন দায়িত্ব পেতে পারেন। অফিসে সহকর্মীদের সঙ্গে ঝগড়া হতে পারে। পরিবার থেকে সমর্থন পাবেন। সঙ্গীর থেকে উপহার পেতে পারেন।অফিসে কোনও বিবাদ চললে তা এড়িয়ে চলার চেষ্টা করুন। রাগ নিয়ন্ত্রণে রাখুন।

এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর। এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’

মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাঁসুয়ার কোপে মর্মান্তিক পরিণতি শাশুড়ির, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

‘ভারতের চিকিৎসায় আস্থা নেই’, বিদেশযাত্রা নিয়ে অভিষেককে কটাক্ষ দিলীপ ঘোষের

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

লাহোরে থানার ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বরখাস্ত ৭০-এর বেশি পুলিশকর্মী

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ