চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভগবান রাম মাঙ্গলিক? কোন রাশির জাতক ছিলেন তিনি?

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে মহা ধুমধাম সহকারে পালন করা হচ্ছে মহানবমী বা রামনবমী। চৈত্র মাসের শুক্লাব নবমী তিথিতে এই রামনবমী পালন করা হয়ে থাকে। রামের জন্ম উৎসব পালন করার জন্যই বিশেষ আয়োজন করা হয় রামনবমীর নামে। প্রচলিত রয়েছে, দশরথের ঘরে চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে জন্ম হয়েছিল রামের। বাল্মিকী রামায়ণ অনুযায়ী, ভগবান রামের জন্ম হয়েছিল কর্কট লগ্ন ও রাশিতে। সেই সময় এই রাশির অধিপতি চন্দ্র পুনর্বসু নক্ষত্রে বিরাজমান ছিলেন। এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি হলো বৃহস্পতি। এই চন্দ্র ও বৃহস্পতির সংযোগে গজকেশোরী রাজযোগ তৈরি হয়। এই রাজযোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই রাজযোগ কোনো জাতক-জাতিকার কুণ্ডলীতে থাকলে সে সম্মান ও খ্যাতি প্রদান করে।

এখানে প্রশ্ন উঠছে ভগবান রাম কি মাঙ্গলিক ছিলেন? বাল্মিকী রামায়ণের অনুযায়ী রামের জন্ম কুণ্ডলীতে শনি তুলা রাশিতে উচ্চস্থানে অবস্থান করেছে। এবং মঙ্গল মকর রাশিতে উচ্চস্থানে ছিল। মঙ্গল গ্রহ তার সপ্তম ঘরে থাকার ফলে দাম্পত্য জীবনে বিভিন্ন বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে রামকে। সেই কারণে অনেকেই তাকে মাঙ্গলিক বলে মনে করেন। কিন্তু গজকিশোরী রাজযোগ সহ একাধিক শুভ যোগ ছিল তার ভাগ্যে।
রামের চরিত্র ও স্বভাবের সঙ্গে কর্কট রাশির গুণ দেখা যায়। কর্কট রাশির অধিপতি চন্দ্র। এই রাশির জাতক-জাতিকারা আবেগপ্রবণ হন। কারুর কোন কষ্ট সহ্য করতে পারেন না। যে কোন সম্পর্ককে অতিরিক্ত আবেগের সঙ্গে বজায় রাখেন।। একাধিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় এই রাশির জাতক জাতিকাদের।রামের মধ্যেও সেই ধরনের চরিত্র লক্ষ্য করা গিয়েছে। কর্কট রাশির জাতক-জাতিকারা অত্যন্ত যত্নশীল হয়। নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখতে জানেন। পরিবারের সদস্যদের প্রতি নিজের সমস্ত কিছু করতে প্রস্তুত থাকেন। নিজের বাড়ির এবং পরিবারের সকল সদস্যদের জন্য দায়িত্ববোধ রয়েছে অপার। অত্যন্ত সৎ স্বভাবের হয়ে থাকেন তাঁরা। অত্যন্ত কল্পনা প্রবণ হয়ে থাকেন কর্কট রাশির জাতক জাতি কারা। তবে এদের মন বুঝে চলা একটু দুষ্কর। পছন্দ-অপছন্দ দ্রুত বদলে যায় তাঁদের।

Published by:

Share Link:

More Releted News:

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ