আজকের রাশিফল: কর্মক্ষেত্রে দুশ্চিন্তা ও প্রেমে ভুল বোঝাবুঝির সম্ভাবনা…

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, জেনে নিন রাশিচক্র অনুযায়ী কেমন যাবে আপনার সারাদিন।

মেষ- আগের তুলনায় মানসিক চাপ কমবে। তবে কর্মক্ষেত্রে ঝামেলা দেখা দিতে পারে। বেড়াতে যেতে পারেন। বাড়িতে নতুন ব্যক্তি আসতে পারে। অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে।

বৃষ- মানসিক আঘাত বা অপমানিত হতে পারেন। অকারণে বচসা হতে পারে। নতুন বন্ধুলাভ কিংবা কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে  পরিচয় হতে পারে। কর্মস্থান শুভ নয়। আত্মীয় বা বন্ধুর বাড়িতে  নিমন্ত্রণ রক্ষার্থে যাবেন। প্রেম প্রীতিতে ভুলবোঝাবুঝি ও মনোমালিন্য হতে পারে।

মিথুন-  মোটের ওপরে ভালই কাটবে। অপ্রত্যাশিত অর্থ আসবে। ধর্মীয়স্থানে ভ্রমণ এবং কাছাকাছি কোনও বন্ধু কিংবা আত্মীয়ের বাড়িতে যাবেন। প্রেম প্রীতির ক্ষেত্রে মানসিক শান্তি নষ্ট হলেও স্নেহ ও প্রীতি বৃদ্ধি পাবে।

কর্কট- কর্মক্ষেত্র নিয়ে চিন্তা রয়েছে। অর্থাগমে দিনটা অনুকূল। দিনের বেশিরভাগ সময় মানসিক বিষন্নতার মধ্যে যাবে। মনের ওপরে চাপ বাড়বে। প্রেমিক প্রেমিকাদের প্রেমে মানসিক অশান্তি ও ভুল বোঝাবুঝি দেখা দেবে।

সিংহ- দ্বিধা ও দ্বন্দ্বের মধ্যে দিয়ে কাটবে দিন। অতীত স্মৃতি মনকে বিব্রত করবে। কর্মক্ষেত্র আশাভঙ্গ করবে। আয়ের ক্ষেত্র চলনসই, তবে ব্যয় বাড়বে। প্রিয়জন ও বন্ধুসঙ্গ আনন্দ বৃদ্ধি করবে। অযথা মনোমালিন্য ও বচসার সৃষ্টি।

কন্যা- আনন্দের মধ্যেই দিনের অধিকাংশ সময় কাটবে। কর্মক্ষেত্র থাকবে দুশ্চিন্তাপূর্ণ। টুকটাক কিছু অর্থাগমের পক্ষে দিনটা অনুকূল হলেও হুটপাট কিছু অর্থ ব্যয় হবে। গৃহে আত্মীয়ের আগমন। প্রেমে মানসিক চাপ থাকলেও প্রফুল্লতা থাকবে।

তুলা- মন ভারাক্রান্ত থাকবে। আয় হতাশার সৃষ্টি করবে। কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন।

বৃশ্চিক- মানসিক দিক থেকে চাপা একটা দুশ্চিন্তা বর্তমান থাকলেও দিনটা মোটামুটি আনন্দের মধ্যেই কাটবে। আয়ের ক্ষেত্র হতাশা সৃষ্টি করবে। ব্যয় বাড়বে প্রবল। টুকটাক অর্থ হাতে আসবে। কোনও শুভ কর্মানুষ্ঠানে অংশগ্রহণ। গৃহে আত্মীয়ের আগমন। নতুন বন্ধু লাভ কিংবা নতুন কোনও পরিচয়। শুভকর্মে অর্থ ব্যয়। প্রেমে হতাশা থাকবে।

ধনু- আর্থিক উন্নতির সহায়ক হতে পারে। কোনও সুসংবাদ পাবেন। আত্মীয় কিংবা বন্ধুর বাড়ি বেড়াতে যেতে পারেন।  মতবিরোধের জেরে অশান্তি। প্রিয়জনের জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে।

মকর- কর্ম ও আর্থিক ক্ষেত্র থাকবে চলনসই। কোথাও বেড়াতে যাবেন। বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। প্রেমে অশান্তি দেখা দিলেও আন্তরিকতার অভাব হবে না।

কুম্ভ- আগের তুলনায় আয় ও যোগাযোগ বাড়বে। অপ্রত্যাশিত ভাবে কিছু অর্থ হাতে আসবে। কথা কাটাকাটির সৃষ্টি হবে। পারিবারিক ব্যাপারে অশান্তির সৃষ্টি হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে।

মীন-মানসিক চাপ কিছুটা কমবে। কর্মক্ষেত্র উদ্বেগসূচক। গৃহে আত্মীয়ের আগমন ঘটবে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তির মধ্যেও আন্তরিকতা বৃদ্ধি পাবে।

 

 

 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা