উলটো পথে শনি, সব খুইয়ে বিপদে পড়বেন ৫ রাশি

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ পয়লা জুলাই সোমবার। এইসময় নিজের কেন্দ্র ত্রিকোণ রাশি কুম্ভে বক্রী হয়েছে শনি। ১৫ নভেম্বর পর্যন্ত এই রাশিতে শনি বক্রী গতিতে ভ্রমণ করবে।তারফলে আজ থেকেই বহু রাশিতে এর প্রভাব পড়তে শুরু করবে। শুভ প্রভাব যেমন আছে তেমনই অশুভ প্রভাব ও আছে। জেনে নিন শনিদেবের বক্রী চালের ফলে কোন কোন রাশির জীবন বিপাকে পড়তে চলেছে।

বৃষ : জ্যোতিষ গণণা অনুযায়ী বৃষ রাশির দশম স্থানে বক্রী হয়েছে শনি। ফলে কেরিয়ার ও পারিবারিক জীবনে বাধা আসতে চলেছে। কর্মক্ষেত্রে অত্যাধিক প্রেসার তৈরি হতে পারে। এই কারণে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ধৈয্য ধরুন। ব্যবসার জন্য ভাল সময়।

মিথুন : এই রাশির নবমে বক্রী হবে শনি। এই সময়টা খারাপ সময়ের মধ্য দিয়ে যাবে।নিজের মধ্যে আত্মবিশ্বাসের থাকবে না। চাকরির ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। মানসিক অবসাদে ভুগতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখা দিতে পারে।

সিংহ : এই রাশির সপ্তম স্থানে শনি বক্রী হবে। আর্থিকভাবে সতর্ক থাকাই ভাল।আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে। বুঝেশুনে ব্যয় করা ভাল।অসুস্থতা দেখা দিতে পারে।

কন্যা : শনির অশুভ প্রভাবের কারণে ব্যয় বাড়তে পারে। কর্মক্ষেত্রে টিকে থাকা দায় হতে পারে। প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। ভেঙে পড়বেন না। মনোবল ধরে রাখুন। অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন।

মীন : হতাশা আসতে চলেছে এই রাশির জীবনে। চাকরি পরিবর্তনের কথা চিন্তাভাবনা করতে পারেন। সম্পর্কে চিড় ধরার আশঙ্কাও রয়েছে। পারিবারিক বিবাদে মন খারাপ থাকতে পারে। গুরুতর অসুস্থতা দেখা দিতে পারে।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর। এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির