শ্রাবণ মাসে একাধিক গ্রহের শুভ সংযোগ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, এই বছর শ্রাবণ মাসে বেশকিছু শুভ সংযোগ ঘটছে, যা নির্দিষ্ট কিছু রাশির জাতকদের জন্য উপকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে ভগবান শিবের প্রিয় মাস শ্রাবণ। শিবের ভক্তদের এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা শ্রদ্ধার চোখে দেখে মাসটিকে। কথিত আছে, মাস জুড়ে প্রতিটা সোমবার উপবাস থেকে শিবের ব্রত পালন করতে ভগবানের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, এই বছর শ্রাবণ মাসে বেশকিছু শুভ সংযোগ ঘটছে, যা নির্দিষ্ট কিছু রাশির জাতকদের জন্য উপকারী। চলুন জেনে নেওয়া যাক, তাঁরা কারা…

মেষ: শ্রাবণ মাসে মেষ রাশির জাতকদের জীবনের ইতিবাচক পরিবর্তন হবে। যার ফলে দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। চাকরি জীবীরা নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন। ব্যবসায় ধীরে ধীরে মুনাফা বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে।

বৃষ: এই সময়কালে বৃষ রাশির জাতক-জাতিকারা তাঁদের কঠোর পরিশ্রমের সন্তোষজনক ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা প্রশংসিত হবে। যে প্রকল্পগুলো পূর্বে বাধার সম্মুখীন হয়েছিল, সেগুলোর অগ্রগতি হবে। পারিবারিক পরিবেশ মনোরম থাকবে। এছাড়াও, পূর্বে করা বিনিয়োগগুলো থেকে ভাল প্রতিদান পাবেন।

সিংহ: জাতক-জাতিকাদের জন্য শ্রাবণ মাস অগ্রগতি এবং নতুন সুযোগের সময়। আপনি যদি চাকরি পরিবর্তনের পরিকল্পনা করে থাকেন, তবে আপনি এই সময়ে চেষ্টা করতে পারেন, অনুকূল সংবাদ পাবেন। ব্যবসায়ীরা নতুন সুযোগ পাবেন। আয় বৃদ্ধির পাশাপাশি সঞ্চয়েরও ভাল সুযোগ থাকবে। পারিবারিক সমর্থন আপনার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করবে।

তুলা: এই সময়টি তুলা রাশির জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। দীর্ঘদিনের জমে থাকা কাজ সম্পন্ন হবে। নতুন মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। পারিবারিক জীবন শান্তি ও আনন্দে পরিপূর্ণ থাকবে। যেকোনও পুরোনো বিবাদ বা মতবিরোধেরও সমাধান হতে পারে।

সস্তার গয়না কিনছেন? অ্যামাজন-টিকটকের কিছু পণ্যে মিলল ক্যানসারের উপাদান

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা ঋতব্রতর, শহিদ পরিবারকে মাসে ১০ হাজার আর্থিক সহায়তার আশ্বাস

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী যুবতীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার