৯২ দিন বক্রী গতিতে থাকবে শনি, ধন-সম্পদ উপচে পড়বে ৪ রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্ম ও ন্যায়বিচারের গ্রহ বলা হয়। শনি কেবল ব্যাক্তিকে কর্মফলই দাঁ করে না, ব্যক্তিকে ধৈর্য, ​​শৃঙ্খলা এবং দায়িত্ববোধের গুরুত্বও শেখায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্ম ও ন্যায়বিচারের গ্রহ বলা হয়। শনি কেবল ব্যাক্তিকে কর্মফলই দাঁ করে না, ব্যক্তিকে ধৈর্য, ​​শৃঙ্খলা এবং দায়িত্ববোধের গুরুত্বও শেখায়। বর্তমানে শনি মীন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। আগামী ১১ ডিসেম্বর একই অবস্থায় থাকবে শনি। তাই এই সময় কিছু রাশির জাতকদের পুরনো সিদ্ধান্ত, অসমাপ্ত কাজ এবং অমীমাংসিত বিষয়গুলি পুনরায় বিবেচনা করতে হবে। তাঁরা কারা জেনে নিন…..

বৃষ রাশি: শনির বক্রগতির ফলে বৃষ রাশির জাতক-জাতিকারা তাঁদের কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল পাবেন। পূর্বের কাজ তাদের কর্মক্ষেত্রে সাহায্য করতে পারে। কর্মরত ব্যক্তিরা তাঁদের ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পাবেন। কাজে নতুন দায়িত্ব পাবেন। যাঁরা দীর্ঘদিন ধরে পদোন্নতি এবং আরও ভাল সুযোগের জন্য অপেক্ষা করছেন, তাঁরা এই সময়ে ইতিবাচক খবর পাবেন। ব্যবসায়ীরাও পুরোনো যোগাযোগ থেকে উপকৃত হবেন। তাঁদের আর্থিক অবস্থা আগের তুলনায় উন্নত হবে। তবে এই সময়ে তাড়াহুড়ো করে বিনিয়োগ বা বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই ভাল। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য শনির বক্রী গতি কর্মজীবনের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তারা একটি ভাল সুযোগ পাবেন। আর্থিক বিষয়েও স্বস্তি পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা তহবিল ফেরত আসবে, অথবা দীর্ঘদিনের কোনও আর্থিক বিরোধ থেকে মুক্তি পাবেন। তবে, আয় বাড়ার সঙ্গে সঙ্গে খরচও বাড়বে। তাই এই সময়ে উপার্জনের পাশাপাশি সঞ্চয়ের দিকেও মনোযোগ দেওয়া জরুরি।

কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য, শনির বক্রগতি অসমাপ্ত কাজ শেষ করার সময় পাবেন। দীর্ঘদিনের প্রকল্পগুলো ধীরে ধীরে গতি পাব। কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন পাবেন। আপনার কঠোর পরিশ্রম সার্থক হবে। যারা ব্যবসা করছেন, তাদের জন্য পুরনো পরিচিতিগুলি কাজে আসবে। কোনও পুরনো গ্রাহক বা ব্যবসায়িক সহযোগীর সঙ্গে আলাপচারিতা বাড়বে, যা ভবিষ্যতে সুবিধা বয়ে আনবে। যারা আয়ের নতুন উৎস খুঁজছেন, তারাও কিছু সম্ভাবনাময় সুযোগ দেখতে পারেন। তবে এই সময়ে কাজ ফেলে রাখবেন না।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শনির বক্রগতি আর্থিক এবং কর্মজীবন-সংক্রান্ত বিষয়ে স্বস্তি আনবে। কর্মক্ষেত্রে আপনার কাজের কদর বাড়বে। কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা স্থগিত থাকা কাজ পুনরায় শুরু করতে পারবেন। পুরনো বিনিয়োগ বা আর্থিক বিষয়েও কিছু ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। তবে, বিনিয়োগে তাড়াহুড়ো করবেন না। এই সময়ে শৃঙ্খলা বজায় রাখা এবং আপনার খরচের উপর নজর রাখা উপকারী হবে। 

পঞ্চমীতে শান্তিপুর ১২ জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ফ্লাইওভারের তলায় টেবিল টেনিস, ক্যারাম প্রতিযোগিতা! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?