Loading live market data...
Loading active stocks...
Connecting...

আপনার হাতে কি ‘V’ চিহ্ন আছে? ৩৫ বছর বয়সের পরেই খুলবে কপাল

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের ভাগ্য কি সত্যিই হাতের তালুতে লেখা থাকে? প্রাচীনকাল থেকেই এই প্রশ্ন ঘিরে মানুষের কৌতুহল অপরিসীম। জ্যোতিষশাস্ত্র ও সামুদ্রিক শাস্ত্রের মতে, হাতের তালুর বিভিন্ন রেখা, চিহ্ন ও গঠন মানুষের চরিত্র, ভবিষ্যৎ এবং জীবনের নানা উত্থান পতনের ইঙ্গিত বহন করে। বিশেষ করে হাতের তালুতে যদি স্পষ্টভাবে ‘V’ আকৃতির কোনও চিহ্ন দেখা যায়, তবে তাকে অনেক জ্যোতিষী অত্যন্ত শুভ লক্ষন হিসেবে বিবেচনা করেন। শাস্ত্রবিদদের মতে, এই চিহ্ন থাকা ব্যক্তিদের জীবনে নির্দিষ্ট বয়সের পর ভাগ্যের চাকা ঘুরতে শুরু করতে পারে। 

কোথায় ‘V’ চিহ্ন থাকলে শুভ ফল মেলে?

সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, হাতের তালুতে তর্জনী ও মধ্যমা আঙুলের মাঝামাঝি অংশে যদি ‘V’ আকৃতির একটি স্পষ্ট রেখা বা চিহ্ন গঠিত হয়, তবে সেটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। জ্যোতিষীদের মতে, এই স্থানে থাকা এমন চিহ্ন জীবনে ধীরে ধীরে উন্নতি, সন্মান এবং সাফল্যের ইঙ্গিত দেয়। অনেকের হাতেই এই ধরণের চিহ্ন দেখা যায়। তবে শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী, চিহ্নটি যদি গভীর ও পরিস্কার হয়, তাহলে তাঁর শুভ প্রভাব আরও বেশি অনুভূত হতে পারে। 

৩৫ বছরের পর বদলে যেতে পারে ভাগ্য

হস্তরেখা বিশেষজ্ঞদের মতে, যাঁদের হাতে ‘V’ আকৃতির এই চিহ্ন থাকে, তাঁদের জীবনের প্রথম দিকটা খুব সহজ নাও হতে পারে। শুরুতে পরিশ্রম বেশি করতে হলেও সাফল্য তুলনামূলক কম আসে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের অভিজ্ঞতা, দক্ষতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষত প্রায় ৩৫ বছর বয়সের পর তাঁদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে মনে করা হয়। কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক স্থিতিশীলতা এবং সমাজে সম্মান-এই তিন ক্ষেত্রেই ইতিবাচক ফল দেখা দিতে পারে। অনেকেই ধীরে ধীরে নিজের পরিশ্রম ও প্রতিভার জোরে প্রতিষ্ঠা অর্জন করেন।

আরও পড়ুন: রাহু-মঙ্গল-বুধের বিপজ্জনক মিলন! ৩ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ

পারিবারিক জীবনে প্রভাব

সামুদ্রিক শাস্ত্রের মতে, যাঁদের হাতে এই ‘V’ চিহ্ন থাকে তাঁরা সাধারণত পরিবারমুখী স্বভাবের হন। পরিবারের প্রতি দায়িত্ববোধ প্রবল থাকে এবং কঠিন সময়েও পরিবারের পাশে দাঁড়ানোর মানসিকতা দেখা যায়। এই ধরনের মানুষ সম্পর্ককে গুরুত্ব দেন। দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও স্থিতিশীল দাম্পত্য সম্পর্ক গড়ে তুলতেও তাঁরা সক্ষম হন। অনেক সময় তাঁদের নির্ভরযোগ্য সঙ্গী এবং বিশ্বস্ত বন্ধু হিসেবেও দেখা যায়।

স্বভাব ও ব্যক্তিত্ব

জ্যোতিষীয় ব্যাখ্যায় বলা হয়, হাতের তালুতে ‘V’ চিহ্ন থাকা ব্যক্তিরা সাধারণত পরিশ্রমী, ধৈর্যশীল এবং লক্ষ্যনিষ্ঠ হন। তাঁরা নিজেদের কাজের প্রতি অত্যন্ত মনোযোগী থাকেন এবং ধীরে ধীরে জীবনে স্থিতি ও সাফল্য অর্জন করেন। তবে শাস্ত্রবিদদের মতে, এই ধরনের মানুষদের একটি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন-ভুল সঙ্গ বা নেতিবাচক পরিবেশ তাঁদের জীবনে বাধা সৃষ্টি করতে পারে। তাই সঠিক মানুষের সঙ্গ এবং বিচক্ষণ সিদ্ধান্ত তাঁদের জীবনের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে, সামুদ্রিক শাস্ত্রে হাতের তালুর ‘V’ চিহ্নকে অনেকেই ভবিষ্যতের সম্ভাবনা, উন্নতি এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন। যদিও এই ব্যাখ্যা প্রাচীন বিশ্বাস ও জ্যোতিষীয় মতের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, তবুও আজও বহু মানুষ এই লক্ষণগুলিকে গুরুত্ব দিয়ে দেখে থাকেন।

২১ বছরে অবসর নেবেন বৈভব? চমকে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করলেন প্রবীণ ইংরেজ ক্রিকেটার

‘ব্যারাকপুরে সিনেমায় ঢোকানোর ব্যবসা খুলে বসেছিল’, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চন্দ্রনাথের ময়নাতদন্ত সম্পন্ন, শেষশ্রদ্ধা জানাতে হাজির বিজেপি নেতৃত্ব

বিজয়ের সরকার গঠনের দাবি বারবার প্রত্যাখ্যান, রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ কমল-প্রকাশ

নকল নম্বর প্লেট ! চন্দ্রনাথ খুনে ব্যবহৃত বাইক উদ্ধার করল পুলিশ

চন্দ্রনাথ খুনের ঘটনায় মোবাইল সূত্র খতিয়ে দেখছে পুলিশ, মিলল সেই মোটরবাইক

অশ্লীল নাচের স্টেপ, ‘সারকে চুনার..’ বিতর্কে NCW-এর কাছে ক্ষমা চাইলেন নোরা

এবার ইজরায়েলি AI সংস্থাকে কিনতে চলেছে ভারতীয় টেক জায়ান্ট

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

হগ মার্কেটে বুলডোজারের তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

অন্ধকার নয়, স্বপ্নের আলো! দিল্লির দৃষ্টিহীন মেয়েদের সাহসে গড়ে উঠল অনন্য ক্যাফে

বাড়ির সামনেই বিজেপি নেতাকে ‘কোপ’, ব্যাপক শোরগোল বরানগরে