পুজোর আনন্দ হবে দ্বিগুণ, বাড়িতে অতিথি আপ্যায়নে বানান সুস্বাদু মিল্ক রোল বরফি

Share:

নিজস্ব প্রতিনিধি:  উৎসবে অতিথি আপ্যায়ন, শেষ পাতে মিষ্টি না থাকলে যেন আনন্দটাই অসম্পূর্ণ থেকে যায়। বিশেষ করে পুজোর মরশুমে মিষ্টির চাহিদা থাকে তুঙ্গে। তবে প্রতি বার দোকান থেকে মিষ্টি কিনে আনার প্রয়োজন নেই। বাড়িতেই মাত্র এক গ্লাস দুধ আর কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু মিল্ক রোল বরফি। তবে এই বরফি চৌকো হয় না দেখতে হয় গোলাকার।  ঝামেলা কম, স্বাদে দুর্দান্ত এই মিষ্টি সহজেই মন জয় করবে ছোট থেকে বড় সকলের। কীভাবে বানাবেন এই বরফি? রইল সহজ রেসিপি-

উপকরণ

দুধ-২ গ্লাস (প্রায় ৫০০ মিলিলিটার)

মিল্ক পাউডার-২ কাপ (প্রায় ২০০ গ্রাম)

চিনি-আধ কাপ (প্রায় ১০০ গ্রাম)

ঘি-৩ টেবিল চামচ

এলাচ গুঁড়ো-আধ চা চামচ

কাজু কুচি-২ টেবিল চামচ

বাদাম কুচি-১টেবিল চামচ

পেস্তা কুচি-১ টেবিল চামচ

পদ্ধতি 

প্রথমে একটি কড়াইয়ে দুধ ও মিল্ক পাউডার নিয়ে ভাল করে মিশিয়ে নিন। খেয়াল রাখতে হবে, যাতে মিশ্রণে কোনও দানা ভাব না থাকে। এরপর ২ চামচ ঘি দিয়ে কড়াইকে কম আঁচে বসিয়ে মিশ্রণটিকে ক্রমাগত নাড়তে থাকুন। মিশ্রণটি ধীরে ধীরে ঘন হতে শুরু করলে তাতে চিনি ও এলাচ গুঁড়ো মিশিয়ে দিন। চিনি গলে যাওয়ার পরও মিশ্রণটি কিছুক্ষণ নাড়তে হবে। মিশ্রণটি যখন ঘন হয়ে কড়াইয়ের তলা ছেড়ে মণ্ডের মতো হয়ে আসবে, তখন গ্যাস বন্ধ করে দিন। তবে বেশি সময় ধরে রান্না করলে বরফি শক্ত হয়ে যেতে পারে, তাই এই পর্যায়ে বিশেষ নজর রাখা জরুরি। এবার মিশ্রণটি সামান্য ঠান্ডা করে বাকি ঘি মাখানো সমতল পাত্রের উপর রাখুন। হাতের সাহায্যে বেলনাকার রোল তৈরি করে তার উপরে কাজু, বাদাম ও পেস্তা কুচি ছড়িয়ে দিন। এরপর ১৫–২০ মিনিট রেখে মিশ্রণটি সেট হতে দিন। ঠান্ডা হয়ে শক্ত আকার নিলে ছুরি দিয়ে গোল গোল টুকরো করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে বাড়িতে বানানো মিল্ক রোল বরফি।

১৬ বছরের পুরনো মামলা, রখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

পুজোর ছুটিতে জলখাবারে আনুন নতুনত্ব! বানিয়ে ফেলুন মুচমুচে ফুলকপি-পেঁয়াজের পরোটা

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

থারে চেপে মুসৌরি ঘুরতে যাচ্ছিল ৫ বন্ধু, ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল গাড়ি, নিহত ৩

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ