পুজোতে আত্মীয়স্বজনকে চমকে দিতে বানিয়ে ফেলুন সুস্বাদু লেবু চিংড়ির মালাইকারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজো মানেই জমিয়ে খাওয়াদাওয়া। দুপুরের পাতে গরম ভাতের সঙ্গে চিংড়ির মালাইকারি থাকলে বাঙালির ভোজ যেন পূর্ণতা পায়। তবে চেনা স্বাদের মালাইকারিতে যদি গন্ধরাজ লেবুর সুবাস মিশে যায়, তা হলে কেমন হয়? নারকেলের দুধের মোলায়েম স্বাদ, সুগন্ধি মশলা আর গন্ধরাজ লেবুর মিষ্টি সুবাসের মেলবন্ধনে তৈরি লেবু চিংড়ির মালাইকারি পুজোর পাতে আনতে পারে নতুন স্বাদ। বাড়িতেই অল্প সময়ে তৈরি করতে পারবেন এই পদ। জেনে নিন উপকরণ ও প্রণালী-

উপকরণ 

 বাগদা চিংড়ি — ৫০০ গ্রাম
 নারকেলের দুধ — দেড় কাপ
পেঁয়াজ বাটা — আধ কাপ
আদা বাটা — ১ চা চামচ
রসুন বাটা — ১ চা চামচ
গন্ধরাজ লেবু — ১টি
গন্ধরাজ লেবুর খোসা কুচি — আধ চা চামচ
তেজপাতা — ১টি
এলাচ, দারচিনি ও লবঙ্গ — পরিমাণমতো
জিরে গুঁড়ো — পরিমাণমতো
হলুদ গুঁড়ো — পরিমাণমতো
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো — পরিমাণমতো
কাঁচালঙ্কা — কয়েকটি
সর্ষের তেল — প্রয়োজনমতো
নুন ও চিনি — স্বাদমতো

আরও পড়ুনঃ দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

প্রণালী 

প্রথমে চিংড়ি মাছ ভাল করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তার পরে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে চিংড়িগুলি হালকা ভেজে তুলে রাখুন। এ বার ওই তেলেই তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে পেঁয়াজ বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। এর পরে আদা ও রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করুন। হলুদ, জিরে ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিন। এরপরে নারকেলের দুধ ও সামান্য জল দিয়ে ঝোল ফুটতে দিন। স্বাদমতো নুন, চিনি ও কাঁচালঙ্কা মেশান। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। চিংড়ি সেদ্ধ হয়ে ঝোল ঘন হলে আঁচ কমিয়ে দিন। সব শেষে গন্ধরাজ লেবুর রস ও খোসা কুচি ছড়িয়ে কড়াই ঢাকা দিয়ে আঁচ বন্ধ করে দিন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই লেবুর সুবাস ছড়িয়ে পড়বে রান্নায়। ব্যস, তৈরি লেবু চিংড়ির মালাইকারি! পুজোর দুপুরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু পদ।

 

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় নিহত টাটা ক্যান্সার সেন্টারের নার্স শ্রীপর্ণা, শোকের ছায়া বৈদ্যবাটিতে

বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও হয়নি শেষরক্ষা, চোরবাগানে স্ত্রী আরতিকে হারিয়ে শোকে পাথর স্বামী

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩

ঠাকুর দেখতে বেরিয়ে আর ফেরা হল না, চোরবাগানকাণ্ডে ছেলের সামনেই প্রাণ গেল পানিহাটির কল্পনার

উৎসবের মরশুমে বড় ধাক্কা! পুকুরে বিষ ঢেলে পাঁচ লক্ষ টাকার মাছ নষ্ট, মাথায় হাত মৎস্যচাষিদের

ম্যাগিতে মেশানো হয়েছিল বিষ, তা খেয়েই মৃত্যু ৫ জনের, নয়ডার ঘটনায় নয়া তথ্য, বোনেদের বিরুদ্ধে মামলা

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম