বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভালবাসার কাছে বয়স যে শুধুই একটা সংখ্যা, তা বারবার প্রমাণিত হয়েছে। সমাজের চোখে অসম্ভব মনে হওয়া সম্পর্কই কখনও কখনও সকলের নজর কাড়ে। সম্প্রতি এক অসমবয়সি বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। ৮০ বছর বয়সি এক ইতালীয় বৃদ্ধাকে বিয়ে করেছেন ২১ বছরের এক তুর্কি যুবক। দু’জনের বয়সের ব্যবধান ৫৯ বছর। তবে তাতে কি? মনের টানেই দুজন একে ওপরকে বেছে নিয়েছেন জীবনসঙ্গী হিসেবে।  

মহম্মদের নামের ২১ বছরের যুবকের  দাবি, তাঁদের সম্পর্কের ভিত্তি সত্যিকারের ভালবাসা। বয়সের বিরাট ব্যবধান থাকা সত্ত্বেও একে অপরের সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, স্ত্রীকে তুরস্কে নিয়ে যাওয়ারও ইচ্ছা রয়েছে ওই যুবকের। সেখানে তুরস্কের ঐতিহ্য ও রীতি মেনে বিয়ের আনুষ্ঠানও করতে চান তিনি। অসমবয়সে বিয়ের খবর ভাইরাল হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই সম্পর্কের নেপথ্যে ইতালির নাগরিকত্ব পাওয়ার মতো কোনও সম্ভাব্য সুবিধা রয়েছে কি না। তাঁদের একাংশের সন্দেহ, বিয়ের মাধ্যমে অভিবাসনসংক্রান্ত সুবিধা পাওয়ার বিষয়টিও এই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত থাকতে পারে। 

আরও পড়ুন: ভালবেসে বিয়ে করেছিল বোন, মেনে নিতে না পেরে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন দাদা

কেউ তাঁদের সম্পর্ককে ভালবাসার জয় হিসেবে দেখছেন, আবার কেউ তুলছেন নানা প্রশ্ন। তবে যাই হোক কেউ কেউ আবার বলছেন নিজেরা যদি ভাল থাকে তাহলে সেখানে বয়স কোনও বাধাই হতে পারে না। 

পুজোতে আত্মীয়স্বজনকে চমকে দিতে বানিয়ে ফেলুন সুস্বাদু লেবু চিংড়ির মালাইকারি

বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও হয়নি শেষরক্ষা, চোরবাগানে স্ত্রী আরতিকে হারিয়ে শোকে পাথর স্বামী

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩

ঠাকুর দেখতে বেরিয়ে আর ফেরা হল না, চোরবাগানকাণ্ডে ছেলের সামনেই প্রাণ গেল পানিহাটির কল্পনার

উৎসবের মরশুমে বড় ধাক্কা! পুকুরে বিষ ঢেলে পাঁচ লক্ষ টাকার মাছ নষ্ট, মাথায় হাত মৎস্যচাষিদের

ম্যাগিতে মেশানো হয়েছিল বিষ, তা খেয়েই মৃত্যু ৫ জনের, নয়ডার ঘটনায় নয়া তথ্য, বোনেদের বিরুদ্ধে মামলা

জ্যান্ত অজগরকে দড়ি বানিয়ে স্কিপিং মত্ত যুবকদের, ভাইরাল ভিডিও

ভাগ্নের মুখ থেঁতলে গিয়েছিল, চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত ১৩ বছরের প্রাঞ্জল, শোকে পাথর মামা

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম