রণক্ষেত্র পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা বাহিনীর গুলিতে ঝাঁঝরা ১০ বিক্ষোভকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুজাফফরাবাদ: বিক্ষোভের আগুনে দাউদাউ করে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর। বিক্ষোভ দমাতে আন্দোলনকারীদের উপরে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে পাক সেনা সহ নিরাপত্তা রক্ষীরা। বুধবার (১ অক্টোবর) বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে পাক নিরাপত্তা বাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন আরও ১০ বিক্ষোভকারী। চোখের সামনে একের পর এক সহকর্মীকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেও পিছু হটছেন না আন্দোলনকারীরা। বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছে।

দেশভাগের পর থেকেই আর্থিক অবহেলা ও রাজনৈতিকভাবেও বঞ্চনার শিকার পাক অধিকৃত কাশ্মীর। গত কয়েকমাস ধরেই স্বাধীনতা সহ আরও বেশ কয়েক দফা দাবির ভিত্তিতে আন্দোলন শুরু করেছেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। আন্দোলনের নেতৃত্বে রয়েছে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেকেজেএএসি)। গত সোমবার থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে শাহবাজ শরিফের সরকার। তাতে ফল হিতে বিপরীত হয়েছে। দাবি আদায়ে রাজপথে নেমে এসেছেন পাক অধিকৃত কাশ্মীরের ছোট-বড় শহরের বাসিন্দারা। সমস্ত বাজারঘাট বন্ধ রয়েছে। দোকান ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঝুলছে তালা। সড়কেও নেই কোনও যানবাহন।

গত সোমবারই মুজাফফরাবাদে বিক্ষোভকারীদের উপরে গুলি চালিয়েছিল পাক নিরাপত্তা বাহিনী। তাতে প্রাণ হারিয়েছিলেন দুই আন্দোলনকারী। এদিন বেশ কয়েকটি জায়গায় পুলিশ ও পাক সেনা ফের বিক্ষোভকারীদের উপরে গুলি চালায়। তাতে ১০ জন মারা গিয়েছেন। তার মধ্যে মুজাফফরাবাদে চার জন, বাঘ জেলার ধীরকোটে চার জন ও মীরপুরে দুজনের মৃত্যু হয়েছে।

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

চুরির তদন্তে নেমে দুর্গাপুরের বন্ধ ইটভাঁটা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করল পুলিশ

হাকিমিকে ভুলে গোলরক্ষক ইয়াসিন বুনুর প্রেমে পড়েছেন নোরা, গুজব নিয়ে কী বললেন নায়িকা?

সাবুদানা না ভিজিয়ে কয়েক মিনিটে বানান মুচমুচে স্বাস্থ্যকর চিল্লা, জানুন পদ্ধতি

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র