খোঁজ মিলল ১১ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রীষ্মের দাবদহে পুড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র।  রাজ্যের টেক্সাসে খরার কারণে শুকিয়ে গিয়েছে নদীগুলি। তাতেই একটি নদীর তলদেশে ধরা পড়েছে ১১ কোটি বছর আগে ডাইনোসরের পায়ের ছাপ। টেক্সাসের ডায়নোসর ভ্যালি স্টেট পার্কে দেখা মিলেছে এসব পায়ের ছাপের।

এই প্রসঙ্গেই ডায়নোসর ভ্যালি স্টেট পার্কের এক কর্মকর্তা বলেছেন, ‘ডায়নোসরের এতগুলো পায়ের ছাপ এর আগে কখনও দেখেননি। এমন কিছু দেখতে পাওয়া সত্যিই উত্তেজনাকর। এটা অনেকটা গুপ্তধন খুঁজে পাওয়ার মতো।

ডায়নোসর ভ্যালি স্টেট পার্ক ডালাস শহর থেকে মাত্র দেড় ঘণ্টার পথ। এখানে উপত্যকাজুড়ে ডায়নোসরের একাধিক প্রজাতির অসংখ্য পায়ের ছাপ রয়েছে। যা কমপক্ষে ১১ কোটি ৩০ লাখ বছর আগের বলে মনে করা হয়। আগের বছরও এরকম পায়ের ছাপ মিলেছিল।

এই কারণে উপত্যকাটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয়। এর পার্কের মধ্য দিয়েই বয়ে গিয়েছে পালুক্সি নদী।  যাতে জল নেই বললেই চলে। এই নদী গরমে যতই শুকিয়েছে ততই ডাইনোসরের পায়ের ছাপ দেখা গিয়েছে। গবেষকরা বলছেন, নতুন আবিষ্কার হওয়া পায়ের ছাপগুলো ডায়নোসরের দুটি থেরাপড প্রজাতির।

  ১৯৫০-এর দশকে টেক্সাসের এই এলাকায় ডায়নসোরের বিভিন্ন ফসিলের অস্তিত্ব মেলে। ১৯৬৮ সালে এটিকে পার্কে রূপান্তরিত করা হয়।জানা যায়, কোনো এক প্রাচীন মহাসাগরের ধারে ছিল এই এলাকা। সেখানে ছিল ডাইনোসরদের অবাধ বিচরণ। ওই সময় থেকেই মাটিতে ডাইনোসরের পায়ের চিহ্ন থেকে যায় বলে দাবি করা হয়েছে সেখানে। যা এখনও বিদ্যমান।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…