ফের রক্তাক্ত পাকিস্তানের মাটি, জঙ্গি হামলায় নিহত ১৬ সেনা জওয়ান

Share:

আন্তর্জাতিক ডেস্ক :- পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় এক তল্লাশিচৌকিতে সশস্ত্র জঙ্গিদের হামলা হয়। শুক্রবার রাতে এই হামলার জেরে ১৬ জন সেনার মৃত্যু হয়েছে এবং পাঁচজন গুরুতর আহত  হয়েছে বলে জানিয়েছেন এক গোয়েন্দা কর্তা।

সূত্রের খবর, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকিন এলাকার একটি সেনা তল্লাশিচৌকিতে ওই হামলায় ৩০ জনের বেশি অংশ নেন। আফগান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে পাকিস্তানের অভ্যন্তরে এ হামলা চলে।

এক গোয়েন্দা কর্তা জানিয়েছেন, হামলা চালিয়ে সশস্ত্র ব্যক্তিরা তল্লাশিচৌকিতে থাকা তারবিহীন যোগাযোগের যন্ত্র, বিভিন্ন নথিপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেন। পরে পালিয়ে যান তারা। ওই গোয়েন্দা কর্তার আরও দাবি, পাকিস্তানি তালেবান এই হামলা চালিয়েছে। পাকিস্তানি তালেবানের শীর্ষস্থানীয় কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে এই হামলা বলে অনুমান।

ছাগলের সারা শরীরে সাঁটানো নোট, তারপরেই মৃত্যু! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

ভারতীয় বোলারদের দাপট, গিলদের ১৮৬ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

অঙ্কের সিলেবাসে বড়সড় বদল! বাংলার কলেজ-বিশ্ববিদ্যালয়ে আসছে বৈদিক গণিত

‘আমি প্রার্থী হলে জিততাম’, মধ্যবর্তী নির্বাচনে হারের ইঙ্গিত মিলতেই সাফাই ট্রাম্পের

স্ত্রীর কাটা মুণ্ডু হাতে ঝুলিয়ে মন্দিরে বসে স্বামী! হাড়হিম ঘটনা দক্ষিণ দিনাজপুরে

‘আমেরিকানরা বিরক্ত হলে ইজরায়েলের প্রধানমন্ত্রী হব’, ট্রাম্পের মন্তব্যে ঝড়

খসড়া ভোটার তালিকায় নাম বাদ পড়লেও ‘ফর্ম ৬’ পূরণ করে তোলা যাবে, ঘোষণা নির্বাচন কমিশনের

সকাল থেকেই মুখ ভার আকাশের, কালীপুজোয় ভাসবে বাংলা?

ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন 

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

আজকের রাশিফল: আর্থিক লাভের সুযোগ, অযথা তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ