ভারতীয় বোলারদের দাপট, গিলদের ১৮৬ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি সিরিজ শেষের পর আজ বুধবার (৪ নভেম্বর) থেকে শুরু হয়েছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে একদিনের সিরিজ। তিন ম্যাচের এই খেলার প্রথমটি হচ্ছে অকল্যান্ডের ইডেন পার্কে।  প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। ব্যাট করতে পাঠান মিচেল স্যান্টনারদের। খেলতে নেমেই ভারতীয় বোলারদের দাপটে মুখ থুবড়ে পরেন  নিউজিল্যান্ডের ব্যাটারা। কার্যত দিশেহারা হয়ে যান। ২০০ রানের গণ্ডি পার করতে পারেনি কিউয়িরা। সব উইকেট হারিয়ে  ১৮৫ রান করে নিউজিল্যান্ড। অর্থাৎ গিল বিরাটদের সিরিজে এগিয়ে থাকতে হলে করতে হবে  ১৮৬ রান।  

শুরুটা একেবারেই ভাল হয়নি  নিউজিল্যান্ডের। ম্যাচের শুরু থেকেই ভারতীয় বোলাররা চাপে রাখেন কিউয়ি ব্যাটারদের। অর্শদীপ সিং প্রথম ধাক্কা দেওয়ার পর পরপর উইকেট তুলে নেন তরুণ পেসার গুরনুর ব্রার। তাঁর পরপর আঘাতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে ব্যাট করতে নামেন টিম সাইফার্ট ও উইল ইয়ং। ইনিংসের পঞ্চম ওভারে শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দিয়ে উইল ইয়ংকে (৯) আউট করে ভারতকে শুরুতেই সাফল্য এনে দেন অর্শদীপ সিং। এরপর তিনি হেনরি নিকোলসকে (৯) আউট করেন। দলকে তৃতীয় সাফল্য এনে দেন গুরনূর ব্রার, টিম সাইফার্টকে (৩৮) আউট করেন তিনি। এর কিছুক্ষণ পরেই গুরনূর টম ল্যাথামকে (৩)  সাজঘরে পাঠান। ৯৭ রানে নিউজিল্যান্ডের পঞ্চম উইকেটের পতন হয় যখন রোহিত শর্মার থ্রোতে রান আউট হন ড্যারিল মিচেল (২৮)। 

আরও পড়ুন: অঙ্কের সিলেবাসে বড়সড় বদল! বাংলার কলেজ-বিশ্ববিদ্যালয়ে আসছে বৈদিক গণিত

অংশুল কাম্বোজ মিচেল স্যান্টনারকে (৪ রান) বোল্ড করেন। তারপরেই তিনি আরও একটি উইকেট নেন। নাথান স্মিথকে (১) আউট করেন। স্মিথের আউট হওয়ার পর নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ১১৫/৭ । এদিন বল হাতে ঝড় তুলেছেন অর্শদীপ। তাঁর বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন কাইল জেমিসন (১)। বুধবার অর্শদীপ একাই নিয়েছেন ৪টি উইকেট। নিউজিল্যান্ডের কোনও খেলোয়াড়ই ৫০ রানের গণ্ডি পার করতে পারেনি। গ্লেন ফিলিপস লড়াই চালিয়ে গিয়েছিলেন তবে তাঁকেও ফেরান অর্শদীপ। ৫১ বলে ৩০ রান করেন ফিলিপস। ব্লেয়ার টিকনার ২৩ বলে ৩৪ রান করে ফেরেন সাজঘরে। তাঁকে ফিরিয়েছেন গুরনূর। শেষ পর্যন্ত ৪০ ওভার ২ বলে নিউজিল্যান্ড ১৮৫ রান করে। 

 

শীতের আগেই শিশুর ত্বক খসখসে হয়ে যাচ্ছে? রইল মায়েদের জন্য কিছু টিপস

বিপাকে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল, কলকাতায় ফিরতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

জামিন পেয়েও স্বস্তি নেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব ED-র

ছাগলের সারা শরীরে সাঁটানো নোট, তারপরেই মৃত্যু! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

অঙ্কের সিলেবাসে বড়সড় বদল! বাংলার কলেজ-বিশ্ববিদ্যালয়ে আসছে বৈদিক গণিত

‘আমি প্রার্থী হলে জিততাম’, মধ্যবর্তী নির্বাচনে হারের ইঙ্গিত মিলতেই সাফাই ট্রাম্পের

স্ত্রীর কাটা মুণ্ডু হাতে মন্দিরে বসে স্বামী! হাড়হিম ঘটনা দক্ষিণ দিনাজপুরে

‘আমেরিকানরা বিরক্ত হলে ইজরায়েলের প্রধানমন্ত্রী হব’, ট্রাম্পের মন্তব্যে ঝড়

ভারতীয় বোলারদের দাপট, গিলদের ১৮৬ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

সকাল থেকেই মুখ ভার আকাশের, কালীপুজোয় ভাসবে বাংলা?

ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন 

আজকের রাশিফল: আর্থিক লাভের সুযোগ, অযথা তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ