‘আমি প্রার্থী হলে জিততাম’, মধ্যবর্তী নির্বাচনে হারের ইঙ্গিত মিলতেই সাফাই ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড়সড় ধাক্কার মুখে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। নির্বাচনী ট্রেন্ড অনুযায়ী, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে জয়ের পথে ডেমোক্র্যাটরা। এমনকী সেনেটেও ক্ষমতা দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে তারা। আর এই পরিস্থিতিতে প্রথম প্রতিক্রিয়া দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলের এই খারাপ ফলের দায় কার্যত নিজের কাঁধ থেকে সরিয়ে তাঁর দাবি, নির্বাচনে তিনি নিজে প্রার্থী হলে বিপুল ব্যবধানে জিতত রিপাবলিকানরা। 

মধ্যবর্তী নির্বাচন ঘিরে গোটা বিশ্বের নজর ছিল আমেরিকার দিকে। এই নির্বাচনের ফলাফলকে ট্রাম্পের দ্বিতীয় দফার শাসনকালের মূল্যায়ন হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। নির্বাচনী  ট্রেন্ডে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার খবর সামনে আসতেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রতিক্রিয়া জানান ট্রাম্প।   সেখানে তিনি লেখেন, ‘আমি ব্যালটে ছিলাম না। যদি থাকতাম, তাহলে আমরা বিপুল ব্যবধানে জিততাম!’ একইসঙ্গে নিজের বক্তব্যের শেষে লেখেন, ‘আপনাদের  সমর্থনের জন্য ধন্যবাদ।’  

উল্লেখ্য, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের পদে সরাসরি ভোট হয় না। কংগ্রেসের দুই কক্ষ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেটের আসনগুলিতে নির্বাচন হয়। এবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা হাউসে জয়ের পথে এগিয়ে রয়েছে। পাশাপাশি সেনেটের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। 

কেন এই নির্বাচনে পিছিয়ে পড়ল ট্রাম্পের দল?

রাজনৈতিক মহলের মতে, সাধারণ মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি এবং ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ পরিস্থিতি নির্বাচনে বড় প্রভাব ফেলেছে। বিশেষ করে ইরান যুদ্ধের জেরে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি ট্রাম্পের জনপ্রিয়তাও সাম্প্রতিক সময়ে  তলানিতে পৌঁছেছে বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

অঙ্কের সিলেবাসে বড়সড় বদল! বাংলার কলেজ-বিশ্ববিদ্যালয়ে আসছে বৈদিক গণিত

স্ত্রীর কাটা মুণ্ডু হাতে ঝুলিয়ে মন্দিরে বসে স্বামী! হাড়হিম ঘটনা দক্ষিণ দিনাজপুরে

‘আমেরিকানরা বিরক্ত হলে ইজরায়েলের প্রধানমন্ত্রী হব’, ট্রাম্পের মন্তব্যে ঝড়

সাত সকালে নরেন্দ্রপুর সহ বাংলায় একাধিক জায়গায় তল্লাশি ইডির 

সকাল থেকেই মুখ ভার আকাশের, কালীপুজোয় ভাসবে বাংলা?

ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন 

ছটপুজোয় অস্তগামী সূর্যকে প্রথম অর্ঘ্য নিবেদনের কারণ জানলে অবাক হবেন

আজকের রাশিফল: আর্থিক লাভের সুযোগ, অযথা তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না

‘আমি প্রার্থী হলে জিততাম’, মধ্যবর্তী নির্বাচনে হারের ইঙ্গিত মিলতেই সাফাই ট্রাম্পের

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!