আমেরিকায় যথেচ্ছ হারে গুলি বর্ষণ বন্দুকবাজের, নিহত ২, আহত ২৮

গান ভায়োলেন্স আর্কাইভ (Gun Violence Archive) এর তথ্য অনুসারে, যে কোনও উন্নত দেশের চেয়ে আমেরিকায় বন্দুকের গুলিতে মৃত্যুর হার সবচেয়ে বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার বাল্টিমোর শহরে যথেচ্ছ হারে গুলি বর্ষণে মৃত্যু হল দু’জনের। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ২৮ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার রিচ ওয়ার্লি (Acting Police Commissioner Rich Worley) সাংবাদিক সম্মেলনে বলেন, মেরিল্যান্ডে একটি স্ট্রিট পার্টিতে রবিবার ভোরে গুলি চালনার ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘আধিকারিকরা পৌঁছনোর পরে বন্দুকের গুলিতে আহত একাধিক মানুষকে খুঁজে পাই আমরা।’ পুলিশের তরফে জানানো হয়েছে, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৮ বছর বয়সী এক তরুণীর। ২০ বছর বয়সী আরেকজন যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওয়ার্লি বলেন, সন্দেহভাজনকে খুঁজে বের করতে তৎপরতা শুরু করেছেন তদন্তকারীরা। পাশাপাশি কী কারণে এই হামলা তা জানার চেষ্টা চলছে।

বাল্টিমোরের মেয়র ব্র্যান্ডন স্কট (Baltimore Mayor Brandon Scott) গুলি চালনার ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেন, ‘এটি একটি পরম ট্র্যাজেডি, যা কাম্য ছিল না।’ তিনি আরও বলেন, ‘যতক্ষণ না সেই কাপুরুষদের খুঁজে পাচ্ছি আমরা থামব না। যারা কয়েক ডজন মানুষকে গুলি করার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে দু’জন প্রাণ হারিয়েছে।’

গান ভায়োলেন্স আর্কাইভ (Gun Violence Archive) এর তথ্য অনুসারে, যে কোনও উন্নত দেশের চেয়ে আমেরিকায় বন্দুকের গুলিতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। ২০২২ সালে কম করে ৪৪৩৫৭টি গুলি চালনার ঘটনা ঘটেছে। যার মধ্যে আত্মহত্যার ঘটনা ২৪০৯০টি। রবিবারের ঘটনা চলতি বছরের ৩৩৭তম গুলি চালনার ঘটনা ছিল।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ২০ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা