আফগানিস্তানে তেলবাহী ট্যাংকারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২১

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দুর্ঘটনা। রোববার সকালে গেরাশক জেলায় দক্ষিণাঞ্চলীয় কান্দাহার ও পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের মধ্যবর্তী প্রধান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, যাত্রীবাহী বাসের সঙ্গে একটি তেলবাহী ট্যাংকার ও একটি মোটরসাইকেলের সংঘর্ষের জেরে দুর্ঘটনার সূত্রপাত। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১ জন এবং ৩৮ জন আহত হয়েছেন ।

হেলমান্দের ট্রাফিক কর্মকর্তা কাদরাতুল্লাহ্ বলেন, প্রথমে একটি মোটরসাইকেল একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এরপরে রাস্তার বিপরীত দিকে একটি জ্বালানি ট্যাঙ্কারে আঘাত হানে। এই ঘটনার জেরে দুর্ঘটনাস্থলে প্রাণ হারান ২১ জন। আহত ৩৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই দুর্ঘটনার চিত্র । সেখানে দেখা গিয়েছে, ট্যাংকারটি আগুনের পুড়ে ছাই হয়ে গিয়েছে।

উল্লেখ্য, কি করে এদিনের এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। পুলিশ এই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। এরআগে গত  ২০২২ সালের ডিসেম্বরে দেশটির সুউচ্চ সালং পাসে একটি তেলের ট্যাংকা উল্টে যায়। এই দুর্ঘটনায় ৩১ জন প্রাণ হারিয়েছেন। তবে আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। প্রধানত খারাপ রাস্তার অবস্থা এবং চালকদের অসতর্কতার কারণে বারবার এই সড়ক দুর্ঘটনা ঘটে।  

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ