চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বালুচিস্তানে পাহাড় থেকে খাদে বাস পড়ে ২২ যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা বালুচিস্তানে (Balochistan)। পাহাড়ি রাস্তা থেকে ১০০ মিটার নিচের খাদে পড়ে গেল যাত্রীবোঝাই ভ্যান। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে ২২ যাত্রীর। আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গিয়েছে এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কোয়েট্টার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জোভ জাতীয় সড়কে।

বালুচিস্তানের কিল্লা সাইফুল্লার ডেপুটি কমিশনার হাফিজ মহম্মদ কাশিম (deputy commissioner, Hafiz Muhammad Qasim) সাংবাদিকদের জানিয়েছেন, এদিন সকালে ২৩ যাত্রী নিয়ে একটি ভ্যান লোরালাই (Loralai) থেকে জোভের (Zhob) উদ্দেশে রওনা হয়েছিল। পথে আখতারজাইয়ের (Akhtarzai)  কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সোজা পাহাড়ি পথ থেকে ১০০ মিটার নিচের খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। কিন্তু ২২ যাত্রীর নিথর দেহ উদ্ধার করা হয়। তার মধ্যে পাঁচ শিশু ও পাঁচ মহিলা রয়েছেন। মৃতদের দেহ কিল্লা সাইফুল্লা জেলা সদর হাসপাতালে (Killa Saifullah District Headquarters Hospital) পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে দেহগুলি পরিবারের হাতে হস্তান্তর করা হবে।  কীভাবে দুর্ঘটনা ঘটল, তা নির্দিষ্ট করে জানতে তদন্ত শুরু হয়েছে।

এদিকে ভয়াবহ পথদুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদুস বিজেনজো (Balochistan Chief Minister Mir Abdul Qudoos Bizenjo)। সেই সঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকি‍ৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন।  

Published by:

Share Link:

More Releted News:

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ