উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর মাত্র দু’দিন, তারপরেই বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ শুরু হবে। তার আগে পুরোদমে প্রচার করছে তৃণমূল থেকে বিজেপি নেতারা। আজ, মঙ্গলবারও রাজ্যে একাধিক জনসভা ও নানা কর্মসূচি রয়েছে তৃণমূলের নেতৃত্ব থেকে বিজেপি নেতাদের। আজ, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দুপুরে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই দুপুরে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর সমর্থনে জনসভা রয়েছে মমতার। এদিন চারটি জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। এদিন দুপুরেই জগদ্দলে জনসভা রয়েছে তাঁর। তারপরে সেখান থেকে বিকেলে শহরে চলে আসবেন তৃণমূলনেত্রী। বড়বাজারে রয়েছে জনসভা।

আরও পডুন: কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

এদিন তিনটি জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রয়েছে একটি রোড শোও। বাঁকুড়ার বড়জোড়া, ঝাড়গ্রাম ও ভাতারে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা রয়েছে অভিষেকের। দুপুরে খড়্গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে রোড শো করবেন অভিষেক। আজ, মঙ্গলবার রাজ্যে একাধিক জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোট চারটি জনসভা করার কথা রয়েছে শাহের। কার্শিয়াং, পশ্চিম বর্ধমানের কুলটি, পশ্চিম মেদিনীপুরের শালবনি এবং পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে জনসভা রয়েছে শাহের।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?