মণিপুরে জোরালো ভূমিকম্প, কম্পন অনুভূত হল অসমেও, মাত্রা ৫.২

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২। আজ, মঙ্গলবার সাত সকালেই তীব্র কম্পন অনুভূত হয় মণিপুরের কামজং জেলায়। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে গোটা মণিপুর এমনকি অসম পর্যন্ত সেটি অনুভূত হয়েছে। এদিন সকাল ৬টা নাগাদ কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির তরফে কম্পনের তীব্রতা ৫.২ দেখানো হয়েছে রিখটার স্কেলে। সাত সকালেই ঘুম ভাঙতে তীব্র কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়ায় মণিপুরের কামজং জেলার বাসিন্দাদের।

আরও পডুন: ‘বিজেপি প্রার্থীদের জেতান’, তালিবানি ফরমান জারি কুখ্যাত জঙ্গি জীবন সিংহের

যদিও বড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এমনিতেই হিংসা দীর্ণ মণিপুরে বন্ধ রয়েছে ইন্টারনেট। কার্ফু লাগু রয়েছে একাধিক জেলায়। তার মাঝেই ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। মাটির প্রায় ৬২ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। ভূমিকম্পের এপিসেন্টার ছিল মণিপুরের কামজং জেলা। ভূমিকম্পের কম্পন শুধু অসমের গুয়াহাটি নয়, উত্তর-পূর্ব ভারতের আরও বেশ কয়েকটি এলাকায় অনুভূত হয়। কম্পন টের পাওয়া গিয়েছে নাগাল্যান্ড, ত্রিপুরা ও মেঘালয়েও।

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব