চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

 ইউটিউবে বাবার  শিরশ্ছেদ দেখাতেই গ্রেফতার ছেলে

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে  এক ইউটিউবার  বাবার  শিরশ্ছেদ দেখাতেই পুলিশের হাতে গ্রেফতার । বাবার সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও টি সরিয়ে নেওয়ার আগে ইউটিউবে কয়েক ঘণ্টা ধরে ছড়িয়ে পড়ে।মার্কিন যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় নিজের বাড়িতে ৬৮ বছর বয়সী বাবা মাইকেল মোহনের শিরশ্ছেদ করার অভিযোগে জাস্টিন মোহনকে গ্রেপ্তার করা হয়।  ৩৩ বছর বয়সী এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা এবং মৃতদেহ অপব্যাবহারের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাস্টিন মোহনের মা ডেনিস তার স্বামীর মাথাবিহীন লাশ তাদের বাড়িতে পেয়ে ৯১১ নম্বরে ফোন করেন। তাঁর মা অভিযোগ করেন, দুপুর ২টো নাগাদ তিনি শেষবার বাড়িতে এসেছিলেন এবং ফিরে এসে দেখেন তাঁর ছেলে এবং তাঁর স্বামীকে খুঁজে পাননি। এরপরেই জাস্টিন মোহনের মায়ের কাছে ফোন আসে জরুরী বিভাগ থেকে । কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বাথরুমে মৃত ব্যক্তিকে খুঁজে পান।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, ওই ব্যক্তি নিজেকে জাস্টিন মোহন বলে পরিচয় দেন। একটি লিখিত বিবৃতি পড়ে শোনান। তিনি বলেন , তাঁর বাবা ২০ বছরেরও বেশি সময় ধরে ফেডারেল কর্মচারী ছিলেন। একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগের ভেতর রক্তাক্ত মাথা দেখান। এই ঘটনার জেরে গ্রেফতার হয়েছেন জাস্টিন মোহন। আগামী ৮ ফেব্রুয়ারি তার শুনানির দিন ধার্য করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ