স্কটল্যান্ডে ৩,৩০০ বছর পুরোনো গণকবরের হদিশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ১০০-২০০ বছর নয়। প্রায় ৩ হাজার বছর পুরোনো গণকবরের হদিশ মিলল। স্কটল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রায় ৩ হাজার ৩০০ বছর পুরোনো গণকবরের খোঁজ পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। ওই কবরে মৃতদেহগুলো দাহ করে কবর দেওয়া হয়েছিল।

জানা গিয়েছে, স্কটল্যান্ডের ডামফ্রিজ ও গ্যালোয়ের সানকুয়ার এর কাছে টোয়েন্টিশিলিং উইন্ড ফার্মে কাজ করার সময় কয়েক বছর আগে মাটি খোড়ার কাজ শুরু হয়েছিল। সেখানে ব্রোঞ্জ যুগের একটি সমাধি উদ্ধার হয়। সেখানে পাঁচটি কলসির মধ্যে বহু মানুষের দাহ করা অস্থি পাওয়া গিয়েছে। ওই দাহ করা অস্থির পরিমাণ দেখে অবাক হয়েছিলেন প্রত্নতত্ত্ববিদরা। একাধিক মানুষের মৃত্যু হলে তবেই এত পরিমাণ অস্থি হতে পারে বলে জানিয়েছেন একজন প্রত্নতত্ত্ববিদ।

উইন্ড ফার্মটি পানকুয়ার থেকে প্রায় ৩ মাইল দক্ষিণে অবস্থিত। গবেষণায় দেখা গিয়েছে, কম করে আটজন ব্যক্তির দাহকৃত অস্থি ওই গণকবরে রাখা হয়েছিল। গবেষকরা জানিয়েছেন, খ্রিষ্টপূর্ব ১৪৩৯ থেকে ১২৮৭ সালের মধ্যে গণকবরে এই অস্থিগুলো রাখা হয়েছিল। সকলকে একইসঙ্গে দাহ করা হয়েছিল এবং তা সমাধিও দেওয়া হয়। মনে করা হচ্ছে একই পরিবারের সকলকে সেখানে সমৃদ্ধ করা হয়েছে।

আরও বলা হয়েছে, উদ্ধার হওয়ার বেহা অবশেষ থেকে জানা গিয়েছে, দেহগুলো দাহ করার সঙ্গে সঙ্গেই সমাধিস্ত করা হয়েছিল। ব্রোঞ্জ যুগে মৃতদেহ কিছুদিন খোলা রেখে দেওয়ার রীতি ছিল। মনে করা হয় ওই এলাকায় অবস্থিত সম্প্রদায়ের ওপর সম্ভবত দুর্ভিক্ষ বা ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল। খুব অল্প সময়ের মধ্যে সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছিল। উদ্ধার হবে গণকবর থেকে প্রায় ৮ জনের দেহাবশেষ উদ্ধার হয়েছে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর