ইরানের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা হামলা, নিহত ৪ শিশু

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্ত লাগোয়া বালুচিস্তান প্রদেশের একটি গ্রামে জঙ্গি সংগঠন জাইশ আল-আদলের দুটি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আর  সেই হামলার প্রতিশোধ নিতেই এবার পথে নামল  পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তান  ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই হামলার জেরে ৪ জন শিশু এবং ৩ জন  নারী  প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইরানের প্রশাসন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘মার্গ বার সারমাচার’ নামের গোয়েন্দা ভিত্তিক অভিযানে ‘বেশ কয়েকজন সন্ত্রাসী’ নিহত হয়েছে। জানা  গিয়েছে ,  ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের সারাভান শহরের কাছে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বেলুচিস্তান লিবারেশন আর্মির পোস্টে হামলা চালিয়েছে পাকিস্তান। প্রসঙ্গত, গত ১৬ ই জানুয়ারি মঙ্গলবার  পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জইশ আল-আদল গ্রুপের সদর দফতরে ‘ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ দিয়ে হামলা চালিয়েছে ইরান। এই হামলার পর ইরানের ‘আকাশসীমা লঙ্ঘনের’ নিন্দা জানিয়ে পাকিস্তান। পাশাপাশি ইরানকে সতর্ক করে দেয় পাকিস্তান।

মঙ্গলবার রাতে সীমান্ত লাগোয়া বালুচিস্তান প্রদেশের একটি গ্রামে জঙ্গি সংগঠন জাইশ আল-আদলের দুটি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলায় প্রাণ হারায় দুই শিশু। গুরুতর আহত হন আরও তিনজন। হামলার খবর জানতে পেরেই ক্ষোভ উগরে দেয় পাকিস্তান বিদেশ মন্ত্রক। এই ঘটনার পর ইসলামাবাদে নিযুক্ত ইরান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করা হয়। তাঁকে জানিয়ে দেওয়া হয়, পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাত করার মূল্য চোকাতে হবে তেহরানকে। যদিও ইরানের বক্তব্য ছিল, বালুচিস্তানে সক্রিয় জঙ্গি সংগঠন জইশ আল আদেল লাগাতার নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। ওই জঙ্গি সংগঠনের ঘাঁটি গুঁড়িয়ে দিতেই হামলা চালানো হয়েছে।

এই ঘটনার পর পাকিস্তান বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ জানান, ‘পাকিস্তান ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত (বর্তমানে তেহরানে রয়েছেন) বহিষ্কার করা হয়েছে। তাঁকে পাকিস্তানে না ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।’ ইরানের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছে  পাক বিদেশ মন্ত্রক।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন