মক্কায় ভয়ঙ্কর বন্যায় ভাসছে গাড়ি, একসঙ্গে মৃত্যু ৪ বন্ধুর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নজিরবিহীন বন্যায় বিপর্যস্ত সৌদি আরব। ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়ঙ্কর বন্যায় দেশটির রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনাসহ বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। মক্কায় ভয়াবহ বন্যার জলে গাড়ি ডুবে গিয়ে মৃত্যু হল ৪ বন্ধুর।

এই মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারের এক আত্মীয় বলেন, সন্ধ্যেয় নামাজ পরার পর চার বন্ধু গাড়িতে করে একটি বিশ্রামাগারে যাচ্ছিল। কিন্তু মক্কার দক্ষিণে ওয়াদি আরনাতেও তারা বন্যার জল দেখতে পায়। প্রাথমিকভাবে তারা ভেবেছিল ওই জলের মধ্যে তাদের গাড়ি ঠিক পার হয়ে যাবে। কিন্তু ঢেউয়ের তীব্রতা তাঁরা বুঝতে পারে নি। রাস্তা পার হতে গিয়ে আচমকা ঢেউয়ের তলায় গাড়ি সুদ্ধ তলিয়ে যায় তাঁরা। জলের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তাদের গাড়ি ডুবে যাওয়ার পরই তলিয়ে যায়।

একইসঙ্গে ওই আত্মীয় আরও বলেন, আবহাওয়া কেন্দ্রের সতর্ক বার্তা না দেখেই তারা ভয়ঙ্কর ভুল করে বসে।প্রত্যেকের উচিত বাড়ি থেকে বেরোনোর আগে আবহাওয়া-পরিবেশ সম্পর্কে স্বচ্ছ তথ্য নেওয়া। কেননা অনেক সময় কম পরিমাণে জল থাকলেই তা ঝুঁকিপূর্ণ হবে না এমন নয়। এটি কিছু সময় আরও অনেক বেশি বিপজ্জনক হয়ে ওঠে।

সামাজিক মাধ্যমে বন্যার বেশ কিছুও ছবিও ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যাচ্ছে মক্কা-মদিনার রাস্তাঘাট প্লাবিত হয়েছে, গাড়ি ভেসে যাচ্ছে ও ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে। এছাড়া উপত্যকা ও নিচু এলাকাগুলোতে জল জমে আছে। বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ স্থানে বিশেষ করে সর্তকর্তা জারি থাকা এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বন্যায় আটকে পড়া মানুষজনদের এখনও পর্যন্ত উদ্ধারের চেষ্টা চলছে।   

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?