৪৪ হাজারেরও বেশি কৃষ্ণাঙ্গ নারীর সমর্থন কমলাকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ৪৪ হাজারেরও বেশি কৃষ্ণাঙ্গ নারী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করেছেন এবং তাঁদের উচ্ছ্বাস দেখানোর জন্য তাঁরা একে একে জুম কলে যোগদান করেছে।  এখানেই শেষ নয়, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা সকলে। মাত্র তিন ঘণ্টার মধ্যে তাঁর (কমলা হ্যারিস) প্রচারের জন্য ১.৫ মিলিয়ন ডলার সংগ্রহ করেছন। ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম অশ্বেতাঙ্গ মহিলা রাষ্ট্রপতি হওয়ার ইতিহাস গড়তে পারেন কমলা। 

বিপুল সংখ্যক কৃষ্ণাঙ্গ মহিলা তাঁর পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানাতে ভোলেননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট।  অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কমলা বলেছেন, ‘আমি দলের মনোনীত প্রার্থী হওয়ার জন্য ব্যাপক সমর্থন অর্জন করতে পেরে গর্বিত, ক্যালিফোর্নিয়ার একজন কন্যা হিসাবে, আমি গর্বিত যে আমার স্বদেশের প্রতিনিধি দল আমাদের প্রচারণাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, এই মুহূর্তে আমি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণের জন্য অপেক্ষা করে আছি।’

কমলা আত্মবিশ্বাসের সঙ্গে আরও জানিয়েছেন যে, তিনি ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে চান। আগামী কয়েক মাস ধরে, তিনি সব জায়গায় ঘুরবেন। সারা দেশে মার্কিনদের সঙ্গে কথা বলবেন। তাঁর দল এবং জাতিকে একত্রিত করবেন। একতাকেই আগামী দিনের ঘাঁটি হিসেবে গড়তে চান তিনি।

সদ্যই মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। তাঁর বদলে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। সোমবার (২২ জুলাই) ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে হ্যারিসের নাম ঘোষণা করেছেন প্রাক্তন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। তবে এর আগে হ্যারিসের নাম ঘোষণা করেছিলেন বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন-সহ একাধিক প্রভাবশালী ডেমোক্র্যাট।

পেলোসিও কমলা হ্যারিসের নাম ঘোষণা করায় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হওয়ার দৌড়ে তিনি যে অনেকটা এগিয়ে গেলেন, তা বলাই যায়। তবে আগামীতে কে হতে চলেছে প্রেসিডেন্ট তা সময়ই বলবে। যদিও কমলাই হতে পারে আগামী প্রেসিডেন্ট বলে মনে করছে অনেকেই। ভারতীয় বংশোদ্ভুত কমলাকে কি মার্কিন রাজনীতিবিদরা প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বেছে নেবেন, সেটাই এখন দেখার।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন