পাকিস্তানে আত্মঘাতী হামলায় মৃত্যু পাঁচ চিনা নাগরিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের পাকিস্তানে জঙ্গি হামলার শিকার হলেন চিনা প্রকৌশলীরা। মঙ্গলবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিশমে চিনা নাগরিকদের বহন করা গাড়ি আত্মঘাতী বিস্ফোরণে উড়িয়ে দেন জঙ্গিরা। ছিন্নভিন্ন হয়ে যান গাড়িতে থাকা ছয় আরোহী। তাদের মধ্যে পাঁচ জন চিনা নাগরিক এবং একজন পাকিস্তানের নাগরিক। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন ওই আত্মঘাতী হামলার দায় নেয়নি।

পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একাধিক নির্মাণ প্রকল্পের দায়িত্বে রয়েছে চিনা সংস্থাগুলি। যদিও স্থানীয় জঙ্গি সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই পাততাড়ি গুটিয়ে দেশে ফেরত যাওয়ার জন্য চিনা সংস্থাগুলিকে নির্দেশ দিয়ে আসছে। তবে তাতে কর্ণপাত করেনি ওই সংস্থাগুলি। পরিনামে লাগাতার হামলা চলছে ওই সব প্রকল্পে জড়িত চিনা প্রকৌশলী ও কর্মীদের উপরে। ২০২১ সালে দাসুতেই এক বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ন’জন ছিলেন চিনা নাগরিক। কর্মস্থলে যাওয়ার পথে আত্মঘাতী হামলার শিকার হন তারা।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশ আধিকারিক মহম্মদ আলি গান্দাপুর জানিয়েছেন, খাইবার পাখতুনখাওয়ার দাসুতে জলবিদ্যুৎকেন্দ্র এবং বাঁধ নির্মাণকার্যের দায়িত্বে রয়েছে চিনের গেঝুবা গোষ্ঠী। এদিন দুপুরে ইসলামাবাদ থেকে নিজেদের ঘাঁটি দাসুতে ফিরছিলেন পাঁচ চিনা ইঞ্জিনিয়ার। মাঝপথে বিশম শহরের সাংলায় চিনা ইঞ্জিনিয়ারদের গাড়ির কনভয়ে ঢুকে পড়ে একটি গাড়ি। তার পরে চিনা নাগরিকদের গাড়িটি লক্ষ্য করে ধাক্কা দেয়। ওই ধাক্কার পরেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় চিনা ইঞ্জিনিয়ারদের গাড়িটি। ছিন্নভিন্ন হয়ে যান গাড়িতে থাকা পাঁচ চিনা নাগরিক ও গাড়ির চালক। কনভয়ে থাকা বাকি গাড়িগুলি থমকে যায়। পরে ব্যাপক পুলিশি নিরাপত্তায় ওই গাড়িগুলি দাসুতে পৌঁছে দেওয়া হয়।

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল