পাকিস্তানের পঞ্জাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬, আহত ১০

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পঞ্জাব প্রদেশের ঝিলামে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ছয়জন। গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের আবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। ধ্বংসস্তুপের নিচে আরও কেউ চাপা পড়ে রয়েছেন কিনা তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ঝিলামের ডেপুটি কমিশনার সামিউল্লাহ ফারুখ জানিয়েছেন, রবিবার সকাল পৌনে দশটা নাগাদ গ্র্যান্ড ট্রাঙ্ক (জি টি) রোডের একটি তিনতলা ভবনে আচমকাই রান্নার গ্যাসে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। ভয়াবহ বিস্ফোরণে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে গোটা বাড়িটি। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন বাড়ির বাসিন্দারা। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্য শুরু করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। ধ্বংসস্তুপ সরিয়ে ছয়জনের নিথর দেহ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় আরও ১০ জনকে উদ্ধার করে ঝিলম জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং চিকি‍ৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

ঝিলামের জেলা পুলিশ আধিকারিক নাসির আহমেদ বাজওয়া জানিয়েছেন, বিস্ফোরণে ভেঙ্গে পড়া তিন তলা ভবনটির ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে। ধ্বংসস্তুপের নিচে আরও কেউ চাপা পড়ে রয়েছেন কিনা তা উদ্ধারকার্য শেষ না হওয়া পর্যন্ত জানা সম্ভব নয়। কীভাবে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটল, তা জানা যায়নি। কারণ জানতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

নভেম্বরের প্রথম সোমে পরিবারে বিপর্যয়, অফিসে বসের সঙ্গে বচসা, সঙ্গীর সমর্থনে আত্মবিশ্বাস বাড়বে

বুধের নক্ষত্র পরিবর্তন, ৩ নভেম্বর উন্নতির দরজা খুলে যাবে ৪ রাশির জাতকদের

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর