ইজরায়েলি হামলায় গাজায় ৬৫ ফিলিস্তিনির মৃত্যু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে প্যালেস্টাইনের ওপর হামলা চালাল ইজরায়েল। নেতানিয়াহুর দেশের একের পর এক হামলায় এমনিতেই ভয়াবহ অবস্থা গাজার। প্রায় মানচিত্র থেকে মুছে যেতে বসেছে এই স্থান। এবার অবরুদ্ধ গাজায় ফের হামলা চালাল ইজরায়েলি বাহিনী। শুক্রবার ১২ সেপ্টেম্বর ভোর থেকে একের পর এক হামলা চালিয়েছে ইজরায়েল। তার ফলে একদিনে কমপক্ষে ৬৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুধু গাজা সিটি ও উত্তর গাজা উপত্যকাতেই এই হামলায় নিহত হয়েছেন ৪৮ জন।

জানা গিয়েছে, এদিন সকাল থেকেই ইজরায়েলি বাহিনী একের পর এক আক্রমণ শানাচ্ছিল। মুহুর্মূহু হামলা চালিয়ে ইজরায়েলি বাহিনী ১৬টি আবাসিক ভবন ধ্বংস করে। তাদের আনার বিধ্বস্ত হয়ে যায় একটি স্কুল। ওই স্কুলটিতে গৃহহারা মানুষেরা আশ্রয় নিয়েছিলেন। সম্প্রতি এক অনুষ্ঠানে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রীতিমতো ঘোষণা করেছিলেন, ফিলিস্তিন রাষ্ট্র বলে আর কিছু থাকবে না। অধিকৃত পশ্চিম তীরে একটি নতুন ও বড় আকারের বসতি স্থাপন প্রকল্পের চুক্তি সইয়ের অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

জেরুজালেমের ঠিক পূর্ব দিকে অবস্থিত ইজরায়েলের অবৈধ বসতি মালে আদুমিমে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা আমাদের অঙ্গীকার পূরণ করবো। ফিলিস্তিন রাষ্ট্রের কোনও অস্তিত্ব থাকবে না। ওই জায়গাটি আমাদের জন্য নির্ধারিত। আমরা আমাদের উত্তরাধিকার, আমাদের ভূখণ্ড ও আমাদের নিরাপত্তাকে অক্ষুন্ন রাখব। আমরা এই নগরীর জনসংখ্যা দ্বিগুণ করব।’

গাজায় খাদ্য সংকট মারাত্মক পর্যায়ে যাচ্ছে। ইজরায়েলি ওবরোধের কারণে খাদ্য সরবরাহ হচ্ছে না। ২০২৫ সালের মার্চ থেকে ইজরায়েল খাদ্য, জ্বালানি এবং ত্রাণ সামগ্রী সরবরাহের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে। যার ফলে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা