গাজায় ইজরায়েলের বোমা হামলায় প্রাণ হারালেন একই পরিবারের ৭ সদস্য

সংবাদ সূত্রের খবর, বুধবার ৮ মে ফের গাজা উপত্যকার গাজা নগরীর পূর্ব দিকের জেইতুন এলাকায় অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বোমা হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইজরায়েল-হামাস যুদ্ধ ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। গতবছর ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে গাজা-ইজরায়েল বিধ্বংসী যুদ্ধ। প্রায় ৭ মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। যাতে এখনও পর্যন্ত বলি হয়েছে প্রায় ৩৪ হাজার ৮০০ ফিলিস্তিনি। বাস্তুচ্যুত হয়েছেন গাজার ১৭ লাখেরও বেশি বাসিন্দা। ইজরায়েল-হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছেন নারী ও শিশুরা। কারণ ইতিমধ্যেই গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু। আহত হয়েছেন শতাধিক শিশু।

একদিকে গাজা থেকে পলাতক ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত হচ্ছেন বাইডেন প্রশাসন। অন্যদিকে গাজায় বিধ্বংসী যুদ্ধ চালানোর দায়ে ইজরায়েলের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কলম্বিয়া। এছাড়া দিন কয়েক আগে হামাসের গুলিকাণ্ডে পালটা আক্রমণ চালানোর জন্যে মিশরের সীমান্তবর্তী দক্ষিণ শহর রাফা থেকে ১০ লাখেরও বেশি বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইজরায়েলের সেনাবাহিনীদের।গতকাল মঙ্গলবার মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশ নিয়ন্ত্রণে নিয়েছে ইজরায়েলি বাহিনী।

একেবারে ভয়াবহতার সীমা ছাড়াচ্ছে তাঁরা। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা সংবাদ সূত্রের খবর, বুধবার ৮ মে ফের গাজা উপত্যকার গাজা নগরীর পূর্ব দিকের জেইতুন এলাকায় অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বোমা হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। যাতে এখনও পর্যন্ত হামলায় সাতজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আছেন স্বামী, স্ত্রী ও তাঁদের পাঁচ সন্তান। এতেও রেহাই নেই, দক্ষিণ গাজার রাফা শহরের সালাহ আল-দিন গেট এলাকায় মোটরসাইকেল নিশানা করে বোমা হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। যাতে এখনও পর্যন্ত দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির