আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মক্কায় তীব্র তাপপ্রবাহে মৃত্যু ১,০৮১ হজযাত্রীর, বাংলাদেশের ৩১

নিজস্ব প্রতিনিধি: এবারের হজযাত্রায় রীতিমতো মৃত্যুর মিছিল পড়েছে। ক্রমাগত হজে মৃতদের সারি লম্বা হচ্ছে। মক্কায় হজে গিয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন শ’খানেক হজ যাত্রী। প্রতি বছরই এমন ঘটনা শোনা যায়। কিন্তু এ বছর ব্যতিক্রম। তীব্র দাবদাহে রাস্তাতেই মারা গিয়েছেন অসংখ্য হজযাত্রী। যাঁদের মৃতদেহ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, কবর দেওয়ার কেউ নেই। বৃহস্পতিবার পর্যন্ত শোনা গিয়েছে, মোট ১ হাজার ৮১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে সৌদি আরবে। যাঁদের মধ্যে ভারতীয়দের সংখ্যা ৯৮ জন এবং বাংলাদেশিদের সংখ্যা ৩১ জন। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, চলতি সপ্তাহে মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা প্রায় ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র গরমের কারণেই এতজনের মৃত্যু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তার মধ্যে কিছু বয়স্কও আছেন। গোটা বিশ্বে ব্যপক তাপপ্রবাহে রীতিমতো জবুথবু সাধারণ মানুষ, আর এই তাপপ্রবাহ কে মাথায় নিয়েই পবিত্র হজযাত্রার উদ্দেশে পাড়ি দিয়েছেন অসংখ্য হজযাত্রা। ইসলাম ধর্মাবলম্বীদের রীতিতেই রয়েছে, মানব জনমে একবার হজযাত্রা আবশ্যিক সমগ্র মুশলিম সম্প্রদায়ের মানুষের। সেই পবিত্র লাভেই প্রতিবছর এ সময় মক্কার উদ্দেশ্য পাড়ি দেন অসংখ্য হজযাত্রীরা। এবার তেমনই হজযাত্রায় গিয়ে আর আপনজনের কাছে ফেরা হল না নিহত হজযাত্রীদের। সৌদি আরবের কূটনৈতিক জানিয়েছেন, তীব্র গরমে এখনও পর্যন্ত মিশরের মোট ৬৫৮ জন মারা গিয়েছেন। এদের মধ্যে ৬৩০ জনই অনিবন্ধিত ছিলেন। কারণ মিশর থেকে এ বছর ৫০ হাজার ৭৫২ জন হজ করতে এসেছিলেন।

যাঁদের মধ্যে নিহত ৬৩০ জন অনিবন্ধিত। কারণ নিবন্ধিত হয়ে হজ করতে যাওয়াটা যথেষ্ঠ ব্যয়বহুল। তাই প্রতিবছর হাজার হাজার মানুষ অনিয়মিত চ্যানেলে হজযাত্রার চেষ্টা করেন। আর এই নিবন্ধন না থাকায় তাদের ঠাঁই শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় হয় না। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় ৩১ জনের মৃত্যুর কথা জানিয়েছে। যার মধ্যে ২৫ জন পুরুষ ও ছয়জন নারী। এদিকে পাকিস্তানের পদেড়লাখ হজযাত্রীর মধ্যে মৃত্যু হয়েছে ৫৮ জনের। ইন্দোনেশিয়ার দুই লাখ ৪০ হাজার হজযাত্রীর এখনও পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ১৮৩ জনের। এর আগে ২০১৫ সালে হজের সময় পদদলিত হয়ে দুই হাজার ৩০০ জন মারা গিয়েছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ