কাবুলে সচিবালয়ে ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন শরণার্থী-বিষয়ক মন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণ। বুধবার এই বিস্ফোরণের জেরে নিহত হয়েছেন শরণার্থী-বিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি। সেই সঙ্গে জখম হয়েছেন বেশ কয়েকজন। এই নিয়ে এক কর্মকর্তা জানিয়েছেন, ‘শরণার্থী শিবিরে আচমকাই বিস্ফোরণ হয়। তাতে প্রাণ হারিয়েছেন দেশের মন্ত্রী। জখম হয়েছেন সহকর্মীরা। তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ‘

‘হাক্কানি নেটওয়ার্ক’র প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানির ভাই ছিলেন খলিল উর-রহমান হাক্কানি। সেই সঙ্গে তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির কাকা। পাশাপাশি ২০২১ সালে আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী প্রত্যাহারের পর খলিল হাক্কানি তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হন। শুধু তাই নয় তিনি ছিলেন তালেবানের একটি শক্তিশালী নেটওয়ার্কের নেতৃত্বে। এই বিষয় মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেন, ‘২০ বছরের যুদ্ধে বড় ধরনের হামলার জন্য দায়ী জঙ্গি গোষ্ঠী হাক্কানি ছিলেন সবচেয়ে বড় নেতা।‘

উল্লেখ্য , ক্ষমতাসীন তালেবানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট গ্রুপের সহযোগী সংগঠনটি এর আগেও  আফগানিস্তান জুড়ে  হামলা চালিয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে কাবুলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কালা বখতিয়ার এলাকায় আত্মঘাতী হামলা চলে। অন্তত ছয়জন নিহত ও ১৩ জন আহত হয়। হামলার দায় স্বীকার করেছে আইএস। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আফগানিস্তানে ঘটল আত্মঘাতী বোমা বিস্ফোরণ।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের