ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের আকাশে ফের ভয়াবহ ড্রোন হামলা। পোল্যান্ড সীমান্তের মাত্র কয়েক কিলোমিটার দূরে একটি যাত্রীবাহী ট্রেনে আছড়ে পড়ে রুশ ড্রোন। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হামলার মাত্র কয়েক মিনিট আগেই একই রেলপথ দিয়ে একটি   ট্রেন পেরিয়ে গিয়েছিল, যাতে ছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং প্রাক্তন সুইডিশ প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট-সহ একাধিক ইউরোপীয় নেতারা। অল্পের জন্য সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচেছেন বরিস জনসনরা।      

ঘটনাটি ঘটেছে ইউক্রেনের ইয়াহোদিন স্টেশনের কাছে, পোল্যান্ডের সীমান্ত সংলগ্ন এলাকায়। ইউক্রেনীয় রেল কর্তৃপক্ষের দাবি, বরিস জনসন সহ একাধিক নেতাদের নিয়ে সফর করা ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই স্টেশন ছেড়ে যাওয়ায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। তাদের আশঙ্কা, রুশ ড্রোনটির সম্ভাব্য লক্ষ্য ওই কূটনৈতিক ট্রেনটিও হতে পারে। তবে এই দাবি এখনও নিশ্চিত হয়নি। বরিস জনসনের সঙ্গে ছিলেন ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলসহ ইউরোপের কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। কিয়েভে একটি সম্মেলনে অংশ নেওয়ার পর ফেরার পরেই এই ঘটনা ঘটে।  ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পোল্যান্ড সীমান্তসংলগ্ন ইয়াহোদিন এলাকায় রুশ ড্রোন হামলায় একটি ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বস্তির বিষয় এটাই যে হামলার আগে ট্রেনটির সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। 

আরও পড়ুন: পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

হামলার সময় ইয়াহোদিন স্টেশনে থাকা অন্য একটি ট্রেনে ছিলেন প্রাক্তন সিআইএ প্রধান ডেভিড পেট্রাউসও। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, তিনিও অক্ষত রয়েছেন। কার্ল বিল্ডট সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার এলাকার একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে ইয়াহোদিন স্টেশনের কাছে হামলার চিহ্ন দেখা যায়। ওই এলাকা পোল্যান্ডের সীমান্তে ইয়াহোদিন-দোরোহুস্ক সীমান্ত পারাপারের খুব কাছে। 

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ