নেপালে অশান্তির পিছনে হাত আমেরিকার, বিক্ষোভ সংগঠিত করতে ঢালা হয়েছে ১৭০০ কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: ইমরান খান, শেখ হাসিনা কেপি শর্মা ওলি। অপছন্দের তিন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যূত করল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। তিন অপছন্দের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যূত করার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটাই লক্ষ্য ভারতে অস্থিরতা তৈরি। শেখ হাসিনা সরকারের পতনের পিছনে যেমন তিন হাজার কোটি টাকা ঢেলেছিল বাইডেন সরকার, তেমনই ওলি সরকারকে হটাতে বিনিয়োগ করা হয়েছে ১৭০০ কোটি টাকা। বাংলাদেশের মসনদে যেমন কট্টর ভারত বিরোধী তথা রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসকে বসানো হয়েছে, তেমনই কাঠমান্ডুর মসনদে আর এক কট্টর ভারত বিরোধী তথা সিআইএ’র এজেন্ট বলেন্দ্র শাহকে বসানোর পরিকল্পনা নিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার। ইউনূসের মতো পোষ্যভৃত্য বলেন্দ্রকে ক্ষমতায় বসিয়ে নেপালে নতুন করে সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত করতে চাইছে ট্রাম্প সরকার।

সূত্রের খবর, শুল্ক নিয়ে ভারতের সঙ্গে সঙ্ঘাত শুরু হওয়ার পরেই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে দিল্লির বিরুদ্ধে জেহাদ ঘোষণার নির্দেশ দিয়েছিল ওয়াশিংটনের কর্তারা। তাতে তিনি রাজি হননি। এর পরেই কাঠমান্ডুর মেয়র তথা সিআইএ’র চর বলেন্দ্র শাহকে আসরে নামায় সিআইএ। গত জুলাই মাসের শেষ সপ্তাহে বলেন্দ্র শাহ ও তাঁর ঘনিষ্ঠ রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রধান রবি লামিছানের সঙ্গে বিশেষ বৈঠক করেন কাঠমান্ডুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডিন আর থমসন। ওই বৈঠকেই সরকার বিরোধী আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার পিটার ডি হাস অগস্টের প্রথম সপ্তাহে কাঠমান্ডুতে পৌঁছে কিভাবে সমাজমাধ্যমকে ব্যবহার করে কেপি শর্মা ওলির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে তা বিস্তারিতভাবে বোঝান। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলির অনুদানে চলা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আধিকারিকদের সঙ্গেও লাগাতার বৈঠক  করেন মার্কিন রাষ্ট্রদূত ও সিআইএ এজেন্টরা। নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের (কট্টর ভারত ও মোদি বিরোধী হিসাবে পরিচিত) সঙ্গেও বৈঠক করেন তাঁরা। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ওলি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামা হবে। দুর্নীতি ও বেকারত্বকে হাতিয়ার করা হবে।।

কিন্তু তার মধ্যেই সমাজমাধ্যমকে আচমকা নিষিদ্ধ করে বহুজাতিক সংস্থা মেটা-সহ একাধিক মার্কিন বহুজাতিক সংস্থার রোষানলে পড়ে ওলি সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী, সোমবারই বিক্ষোভের নামে রাস্তায় নামে সশস্ত্র বিক্ষোভকারীরা। বিক্ষোভের নামে তাণ্ডব চালালেও মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে হাত গুটিয়েই বসেছিলেন সেনাপ্রধান অশোক রাজ। শুধু তাই নয়, মঙ্গলবার সকালে তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দেখা করে তাঁকে ইস্তফার নির্দেশ দেন। নির্দেশ না মানলে গুলি করে হত্যা করা হবে বলেও হুঙ্কার ছাড়েন।। সেই হুঙ্কারের পরেই প্রাণ বাঁচাতে ইস্তফা দেন ওলি।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক