হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা আমেরিকার

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে রাশিয়াও এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৮ বছর পরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার একটি বিবৃতিতে ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি (ডারপা)-এর তরফ থেকে জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গত সপ্তাহে শব্দের চেয়ে পাঁচগুণ বেশী গতি সম্পন্ন হাইপারসনিক ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

ওই সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে, ২০১৩-এর পর এই প্রথম হাইপারসনিক শ্রেণির অস্ত্রের পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র। এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে রেথিওন টেকনোলজিস অ্যান্ড নরথপ গ্রুম্যান।  যুক্তরাষ্ট্রের নতুন এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে চলে। ঘণ্টায় এর গতিবেগ প্রায় ৬২০০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করার সময় একটি যুদ্ধবিমানের সহায়তা নেওয়া হয়। যুদ্ধবিমানের উইং থেকে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এর এক সেকেন্ডের মধ্যে একটি রকেট বুস্টারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির গতিবেগ বাড়িয়ে দেওয়া হয়। এর ফলে গতি পায় অস্ত্রটি। তার ঠিক এক সেকেন্ডের মাথায় ক্ষেপণাস্ত্রটির মধ্যে লাগানো আরেকটি ইঞ্জিন চালু হয়। যা এর গতিবেগ শব্দের চেয়ে পাঁচগুণ বেশি বাড়িয়ে দেয়। বলা হয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি এই শতাব্দীর সবথেকে আধুনিক অস্ত্র।এখনও পর্যন্ত বিশ্বের কোনও দেশেই হাইপারসনিকের কোনও প্রতিদ্বন্দ্বী নেই। 

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে রাশিয়াও এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছিল। সাংবাদিকদের সামনে এসে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন নিজে বলেছিলেন, হাইপারসনিক এই প্রজন্মের সব থেকে আধুনিক ক্ষেপণাস্ত্র, যার কোনও প্রতিদ্বন্দ্বী নেই। 

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা