মধ্যপ্রাচ্যে বাতিল CBSE-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, ফলাফল প্রকাশ কীভাবে জানানো হবে পরে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের জেরে ক্রমেই জটিল হচ্ছে মধ্যপ্যাচ্যের পরিস্থিতি। বিমান, ড্রোন হামলায় জর্জরিত একাধিক এলাকা। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে   ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) বাহরাইন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের শিক্ষার্থীদের জন্য ১৬ মার্চ থেকে ১০ এপ্রিল, পর্যন্ত নির্ধারিত দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। পূর্বে স্থগিত করা পরীক্ষাগুলিও বাতিল করা হবে।

যুদ্ধে প্রভাবিত দেশগুলির স্কুল এবং কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্য  এবং নিরাপত্তার কথা বিবেচনা করার অনুরোধের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে,  মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট অঞ্চলের  শিক্ষার্থীরা ১৬ মার্চ, ২০২৬ থেকে ১০ এপ্রিলের  মধ্যে নির্ধারিত দ্বাদশ শ্রেণীর কোনও পরীক্ষা দিতে পারবে না। এছাড়াও, বোর্ড স্পষ্ট করে জানিয়েছে যে ১ মার্চ, ৩ মার্চ, ৫ মার্চ, ৭ মার্চ এবং ৯ মার্চ তারিখের জারি করা পূর্ববর্তী  নির্দেশ অনুসারে যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সেগুলো এখন আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। সিবিএসই জানিয়েছে মধ্যপ্রাচ্যের যা পরিস্থিতি তা নিয়ে স্কুল ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। সব দিক খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে এই দেশগুলিতে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণার পদ্ধতি যথাসময়ে আলাদাভাবে ঘোষণা করা হবে। কিছুদিন আগে, সিবিএসই ৭ থেকে ১১ মার্চ পর্যন্ত সমস্ত দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল করে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে, অর্থাৎ বাহরাইন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পূর্বে স্থগিত পরীক্ষাগুলি বাতিল করেছিল। 

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার