ক্রমশই নিঃসঙ্গ হচ্ছেন ইমরান, পিটিআই ছাড়লেন প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী

মঙ্গলবার পিটিআই ছাড়ার কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সময় যত গড়াচ্ছে ততই একলা হয়ে পড়ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সেনাবাহিনীর লাগাতার চাপ ও একের পর এক মিথ্যা মামলায় জর্জরিত হয়ে পাকিস্তান তেহরিক ইনসাফের (পিটিআই) একের পর এক নেতা দল ও রাজনীতিকে বিদায় জানাচ্ছেন। মঙ্গলবার পিটিআই ছাড়ার কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি। আর তার ২৪ ঘন্টা যেতে না যেতেই বুধবার পিটিআই ও রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন ইমরান খানের বিশ্বস্ত সহচর হিসেবে পরিচিত চৌধুরী ফাওয়াদ হোসেন।

এদিন ইসলামাবাদে সাংবাদিক সম্মেলন করে পিটিআইয়ের সঙ্গে সম্পর্ক চুকানোর কথা ঘোষণা করেছেন দলের অন্যতম শীর্ষ নেতা ফাওয়াদ চৌধুরী। সাংবাদিকদের তিনি বলেন, ‘আগেই আমি ৯ মে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের পরে দেশের বিভিন্ন প্রান্তের সেনানিবাসে হামলার নিন্দা জানিয়েছিলাম। আমি রাজনীতি থেকে আপাতত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তাই দলের যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি। ইমরান খানের সঙ্গে সম্পর্কও ছিন্ন করছি।’ কিন্তু আচমকাই কেন এমন সিদ্ধান্ত তা ব্যাখ্যা করেননি পদত্যাগী পিটিআই নেতা।

ফাওয়াদ চৌধুরীর ইস্তফা ও পিটিআই ত্যাগ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কেননা, প্রাক্তন প্রধানমন্ত্রীর বিশ্বস্ত সহচর হিসেবেই তিনি পরিচিত ছিলেন। ইসলামাবাদ সহ একাধিক আদালতে ইমরান খানের হয়ে মামলা দায়ের করার পাশাপাশি দলের মুখপাত্র হিসেবেও পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে শাহবাজ শরিফ প্রশাসনের নির্মম অত্যাচারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে।

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

ছেলে বিহানকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা, কিন্তু রাখলেন শর্ত, সেটা কী?

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার

২ রানে ৬ উইকেট, টি টোয়েন্টির সবচেয়ে কৃপণ বোলার বতসোয়ানার নাবিল