হংকংয়ে অগ্নিকাণ্ডের তদন্তে দুর্নীতি দমন শাখা, মৃত্যু বাড়ছে, নিখোঁজ ২৭৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে দুর্নীতি দমন শাখা। দুর্ঘটনায় ক্রমেই মৃত্যুর হার বাড়ছে। ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫৫। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার হংকংয়ের দুর্নীতি দমন শাখা জানিয়েছে, গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ওয়াং ফুক কোর্ট অ্যাপার্টমেন্ট ব্লকে  আগুন নিয়ন্ত্রণ করতে ৮০০ এর বেশি দমকল কর্মী কাজ করছেন।

জানা গিয়েছে অগ্নিকাণ্ডের তদন্ত করার জন্য অকটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। জনস্বার্থের কথা চিন্তা করে এই ঘটনার তদন্ত করতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। আগুন নেভাতে দমকলের প্রায় ১৫০ ইঞ্জিন কাজ করছে। ১৬ ঘণ্টা পেরিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগুন পুরোপুরি নেভেনি বলে জানা গিয়েছে। আগুনে আটকে পরেছেন যাঁরা, তাঁদের মধ্যে বয়স্ক মানুষই বেশি রয়েছেন। ওয়াংফুক কোর্টে বেশিরভাগই বয়স্ক মানুষের বাস। ওইখানে বসবাসকারীদের  প্রায় ৩৬ শতাংশ মানুষই বয়স্ক। ওয়াংফুক কোর্টে বসবাসকারীদের বেশইরভাগের বয়সই ৬০-র কাছাকাছি বা তার বেশি।

নিরাপত্তা সচিব ক্রিস ট্যাং বলেছেন, আগুন অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে। হংকং পুলিশ সূত্রে খবর, আগুন লাগার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। চরম অবহেলার অভিযোগ রয়েছে। কমপ্লেক্সে প্রায় ৪ হাজার ৬০০ মানুষের জন্য ১ হাজার ৯৮৪ টি অ্যাপার্টমেন্ট রয়েছে। 

আরও পড়ুন-হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, মৃত বেড়ে ৪৪

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতলে আগুন লাগে বুধবার। জানা গিয়েছে, ঘটনার সময়ে কয়েকটি বহুতলের বাইরে সংস্কারের কাজ চলছিল। বেশ কয়েকটি টাওয়ারের বাইরে বাঁশের ভাড়া তৈরি করা হয়েছিল। সেখানেই কর্তৃপক্ষ যখন অগ্নিনির্বাপণ অভিযানে ব্যস্ত ছিলেন, তখনই ঘন ধোঁয়ায় ঢাকতে শুরু হয় চারপাশ।  ৩১ তলা টাওয়ারের আগুন নেভানোর চেষ্টা করার সময় ফায়ার সার্ভিসের কিছু কর্মীও আহত হয়েছেন। কমপ্লেক্সের নীচের রাস্তায় অসংখ্য ফায়ার ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স জড়ো হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। ১৬ ঘণ্টার বেশি সময় ধরে আগুন নেভানোর কাজ চালানো হয়েছে।

মমতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট

বারুইপুরে এসপি অফিসে নির্যাতিতার পরিবারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক মুখ্যমন্ত্রীর

কেতনের সঙ্গে বাগ্‌দানের ৪ মাস আগে গোপনে বিয়ে সেরেছিলেন সিয়া-চেতন, বিস্ফোরক দাবি পুলিশের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৩ হাজার, পৌঁছাতে পারে ১০ হাজার থেকে ১ লাখে

শ্রাবণ মাসের কাঁওয়ার যাত্রায় বিশেষ নজরে নবান্ন, পুণ্যার্থীদের জন্য যাত্রাপথেই মিলবে ফুট ম্যাসাজের সুযোগ

দুর্নীতির অপরাধে আরও এক প্রাক্তন সরকারি আধিকারিককে মৃত্যুদণ্ড দিল চিনের আদালত

দামেস্কেতে ফরাসি প্রেসিডেন্টের হোটেলের কাছে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

বিনা টিকিটে ৫০০ আর ধূমপানে ২০০০ টাকা জরিমানা, কড়া নিয়ম পাতাল রেলে

তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য, বিনামূল্যে ওষুধ ও চাকরির আশ্বাস

সিন্ধুর জল নিয়ে ভারতের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি বেনজির-পুত্র বিলাওয়ালের

অনুমতি দেয়নি পুলিশ, মিছিল করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ মমতা

শুধু ডিম খেলেই হবে না! শিশুর সুস্থ বৃদ্ধির জন্য দরকার সুষম খাদ্য, মত চিকিৎসকদের

ওজন কমাতে মেথি কতটা কার্যকর? সঠিকভাবে খেলেই মিলতে পারে একাধিক উপকার

টানা ১৩ দিন চলবে না একগুচ্ছ ট্রেন, রথযাত্রার আগেই ভোগান্তির মুখে এই রুটের যাত্রীরা…