চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছড়াচ্ছে তীব্র রেডিয়েশন, আই ফোন-১২ বিক্রি নিষিদ্ধ ফ্রান্সে

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপদ ও উচ্চ সুরক্ষাযুক্ত ফোন হিসেবে পরিচিত আই ফোন ১২ থেকে রেডিয়েশন ছড়ানোর মতো মারাত্মক অভিযোগ উঠেছে। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলিতে রেডিয়েশন ছড়ানোর যে মাত্রা বেঁধে দেওয়া হয়েছে, তার থেকে বেশি হওয়ায় ফ্রান্স সরকার ইতিমধ্যেই আই ফোন-১২ বিক্রি করার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, আই ফোন-১২ থেকে রেডিয়েশন ছড়ানো নিয়ে মুখ না খোলার জন্য সংস্থার কর্মীদের নির্দেশ দিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।

ফ্রান্সের তথ্য প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, অ্যাপলের তৈরি আই ফোন-১২ থেকে উচ্চ মাত্রার রেডিয়েশন ছড়াচ্ছে। যা মানবদেহের পক্ষে যথেষ্ট ঝুঁকিপূর্ণ। সাধারণ গ্রাহকদের উচ্চ ঝুঁকিতে ফেলে কাউকে মুনাফা লুঠতে দেওয়া হবে না। তাই দেশে ত্রুটিযুক্ত আই ফোন-১২ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব দেওয়ার পাশাটপাশি ত্রুটি সারানোর জন্য অ্যাপল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সংস্থার তৈরি আই ফোন-১২ থেকে উচ্চ মাত্রার রেডিয়েশন ছড়ানোর বিষয়টি প্রকাশ্যে আসতেই কর্মীদের মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, যে সমস্ত গ্রাহক দই সপ্তাহ আগে আই ফোন-১২ কিনেছিলেন, তাদের কাছ থেকে ফোন ফেরত নেওয়া কিংবা বদলে না দেওয়ার নির্দেশ দিয়েছে। অথচ সাধারণত ফেরত নীতি অনুযায়ী, ক্রয় করার দুই সপ্তাহের মধ্যে ফোন ফেরত কিংবা বদলে নেওয়ার সুযোগ রয়েছে। কেন অ্যাপল কর্তৃপক্ষ সেই নীতি মানছেন না তা নিয়েও প্রশ্ন উঠেছে।  

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ