আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৯ যাত্রীকে বাস থেকে নামিয়ে গুলি করে খুন, নারকীয় হত্যালীলা পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ হত্যালিলা পাকিস্তানে (Pakistan) । বাস থেকে যাত্রীদের নামিয়ে পর পর গুলি চালিয়ে ৯ জনকে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বালুচিস্তানের (Balochistan)  ঝোব শহরে এমনই নারকীয় ঘটনা ঘটিয়েছে বন্দুকবাজরা। শুক্রবার বালুচিস্তানের কর্মকর্তা এই বিষয়টি জানিয়েছে।

জানা গিয়েছে, কোয়েটা (Quetta) থেকে লাহোরের (Lahore) দিকে যাচ্ছিল বাসটি। আচমকাই বালুচিস্তানের ঝোব শহরের কাছে বাসটিকে আটকায় একদল বন্দুকবাজ। বাস থেকে যাত্রীদের নামিয়ে আনে তারা।তারপরেই তাঁদের পর পর ৯জনকে গুলি করে হত্যার করা অভিযোগ উঠেছে। প্রথমে যাত্রীদের অপহরণ করে বলে জানা যায়। পরে তাঁদের গুলি করে হত্যা করা হয়েছে।

মৃত ৯ জনের দেহ রেখনি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার চরম নিন্দা করেছেন বালুচিস্তানের সরকারের মুখপাত্র। এটিকে সন্ত্রাসী হানা বলে কটাক্ষ করেছেন তিনি। সূত্রের খবর, সন্ত্রাসবাদীরা যাত্রীদের বাস থেকে টেনে নামায়। পরিচয় নিশ্চিত করে এবং নির্মমভাবে ৯ জনকে খুন করা হয়েছে। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে। পুরো এলাকা এখন নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে।  নিরাপত্তাবাহিনী দ্রুত এন-৭০ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। হামলাকারীদের বড় ধরনের অভিযান শুরু হয়েছে। যাত্রীদের পরিচয়পত্র দেখে শুধু পাঞ্জাবের বাসিন্দাদেরই টার্গেট করা হয়েছে।

পাকিস্তান (Pakistan) সূত্রে খবর, ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট (Balochistan Liberation Front)। সংগঠনের মুখপাত্র জানিয়েছে, মুসাখাইল-মাখতার এবং খাজুরি হাইওয়ে বন্ধ রাখার জন্য ৯ জনকে হ্ত্যা করেছে।

বিচ্ছিন্নতাবাদী বালুচ জঙ্গিরা এর আগেও এই ধরনের হামলা চালিয়েছে। পূর্ব পাঞ্জাব থেকে আসা যাত্রীদের নিশানা করে হত্যা করেছিল। আফগানিস্তান ও ইরানের সীমান্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় এই বিদ্রোহী গোষ্ঠী।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ