উৎসব চলাকালীন সিডনির সমুদ্রসৈকতে বন্দুকবাজের হামলা, মৃত ১২

Share:

আন্তর্জাতিক ডেস্ক:   অস্ট্রেলিয়ায় সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকবাজের হামলা। এই হামলার জেরেই  ১২  জনের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

সিডনির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার পর বন্ডি সমুদ্রসৈকতে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে যে সিডনির বন্ডি সমুদ্র সৈকতে একটি ইহুদি সমাবেশের কাছে গুলি চালানোর ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। হামলা চালানো অন্যদিকে হামলা চালানো এক বন্দুকবাজের মৃত্যু হয়েছে। অন্য আরেক অভিযুক্তকে আটক করা হয়েছে। জানা গিয়েছে ঘটনার সময় ইহুদিদের ‘হানুক্কাহ’ উৎসব উপলক্ষে সৈকতে একটি অনুষ্ঠানে চলছিল। সেখানেও শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বেল্ট দিয়ে পেটানোর পরে তাড়া, যোগী রাজ্যে আক্রান্ত হিন্দু বাবাজিরা

কর্তৃপক্ষ জানিয়েছে যে এখন এই এলাকায় আর কোনও ভয়ের কারণ নেই তবে মানুষজনকে ওই এলাকাটি এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় প্রায় ৫০টির মতো গুলির শব্দ শোনা গিয়ে। আতঙ্কে এলাকা ছেড়ে দৌড়াতে শুরু করে উপস্থিত জনতা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঘটনাস্থলেই চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে এবং পরে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে যে ঘটনার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।  ওই এলাকায় নিরাপত্তা অভিযান চলছে। পুলিশ জনসাধারণকে বন্ডি বিচ এবং আশেপাশের এলাকা থেকে দূরে থাকার জন্য আবেদন করেছে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন যে সরকার বন্ডি বিচে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবগত এবং নিউ সাউথ ওয়েলস পুলিশের জারি করা নির্দেশ  অনুসরণ করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন। পুলিশ গুলি চালানোর পেছনের উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছে।

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

জলন্ধরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হানি সিংহের ভাইপো, কান্নায় ভেঙে পড়লেন গায়ক

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর