লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলে মৃতের সংখা বেড়ে ১০, লুটপাট রুখতে জারি কার্ফু

Share:

নিজস্ব প্রতিনিধি : হু হু করে ছড়িয়ে পড়েছে আগুন। ঝোড়ো বাতাসে আগুনের লেলিহান শিখা তেড়ে আসছে। বাড়ি-গাড়ি ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটছে মানুষ। ৬ টি ভয়ঙ্কর দাবানলের মধ্যে ৩ টি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। প্রাথমিকভাবে দাবানলে পাঁচজনের মৃত্যুর কথা জানা গেলেও, শুক্রবার বিধ্বংসী দাবানলে পুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে। হতাহতের শঙ্কা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দাউদাউ করে জ্বলছে চারপাশ, প্রতি মুহূর্তে ঝলসে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে ছড়িয়ে পড়ে দাবানল। দেশটির বেশকিছু জায়গার ছবি প্রকাশ্যে এসেছে। যা দেখে রীতিমত শিউরে উঠছেন মানুষ। পরিস্থিতি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস শহর। আগুনের লেলিহান শিখায় জ্বলছে সবকিছু। চারপাশে সাইরেনের শব্দ। ধোঁয়ায় অন্ধকার আকাশে চক্কর দিচ্ছে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার। চারিদিকে হন্যে হয়ে ছুটে চলেছেন লোকজন। কে কোথায় যাবেন বুঝতে পারছে না। সবার চেহারায় আতঙ্ক ছেয়ে গিয়েছে। বাড়ি-গাড়ি ফেলে পালাচ্ছেন বাসিন্দারা।

এই বিধ্বংসী দাবানলে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের ঘর ও গাড়ি। এরই মধ্যে ক্ষতি হয়েছে ৫০ বিলিয়ন ডলারের সম্পদের। সেইসঙ্গে চলছে লুটপাট।

আরও পড়ুন : লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলে পুড়ে ছাই ৪ লক্ষ কোটির সম্পত্তি, চলছে লুটপাট

আগুনের ভয়ংকর লেলিহান শিখার হাত থেকে প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের ১ লক্ষ ৭৯ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হতে পারে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের