দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, ১৫১ জনের মৃতদেহ উদ্ধার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫১ জন। এখনও পর্যন্ত  ১৫১ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রবিবার দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এই বিমান দুর্ঘটনাটি ঘটে। জরুরি পরিষেবাগুলো উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্সে করে হতাহতদের নিয়ে যাওয়া হচ্ছে। অগ্নিনির্বাপক বাহিনীর ৩২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে ১৭৯ জন মৃত্য়ুর আশঙ্কা করা হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাথমিক ভাবে অন্তত ২৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। পরে তা বেড়ে গিয়ে দাঁড়ায় ১৫১ জনে। হতাহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, ১৮১ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিল ওই উড়োজাহাজটিতে। আচমকা রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিধ্বস্ত হয়। এদিকে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। 

উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময়কার একটি ভিডিয়ো ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, অবতরণের সময় বোয়িং ৭৩৭-৮এএস মডেলের উড়োজাহাজটি রানওয়ে ধরে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। হঠাৎ বিমানবন্দরের সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। আঘাতের ফলে বিমানটিতে আগুন ধরে যায়।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন দাউদাউ করে আগুন জ্বলছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে ওই উড়োজাহাজটি থাইল্যান্ড থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল। ঠিক সেইসময় দুর্ঘটনাটি ঘটে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে  দমকল বাহিনী এসে পৌঁছেছে। হতাহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। বিধ্বস্ত উড়োজাহাজটির পেছনের অংশে উদ্ধারকাজ করে চালিয়ে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

কলকাতা-সহ জেলায় জেলায় ফের বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর