ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

এবার এই ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেনকে আটক করল পুলিশ। তাঁর বিরুদ্ধে জলপথ পরিবহন নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে স্পিডবোট উল্টে নিহত হয়েছেন ১৫ জন ভারতীয়। জানা যায়, গতকাল (১১ জুলাই) ঘটনার সময়ে ওই উপকূল এলাকায় সমুদ্র উত্তাল ছিল। তার মধ্যেই নৌকা চলছিল। সেই কারণেই এমন ঘটনা ঘটেছে। ওই নৌকায় মোট ৩২ জন ছিল। তাঁদের মধ্যে ১৫ জন ভারতীয় নিহত হয়েছেন। এবার এই ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেনকে আটক করল পুলিশ। তাঁর বিরুদ্ধে জলপথ পরিবহন নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম অনুযায়ী, ৫৭ বছর বয়সী ওই স্পিডবোটের ক্যাপ্টেন নগুয়েন হং হাইয়ের বিরুদ্ধে এখন তদন্ত চলছে।

শনিবার বিকেলে উপকূল থেকে হাফ কিলোমিটার কম দূরত্বে স্পিডবোটটি উল্টে যায়। মে রুট নগোয়াই দ্বীপ থেকে যাত্রা শুরু করেছিল নৌকাটি। এতে ৩২ জন ভারতীয় পর্যটক এবং চারজন ভিয়েতনামের নাবিক সদস্য ছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন ভারতীয় স্মার্টফোন নির্মাতা লাভা ইন্টারন্যাশনালের কর্মী। যিনি একটি পুরস্কার অনুষ্ঠান যোগ দিতে তাঁরা ভিয়েতনামে এসেছিলেন। নিহতদের মধ্যে ১৪ জন ছিলেন তাদের চ্যানেল পার্টনার এবং একজন ছিলেন সংস্থার কর্মী। ভারতীয় দূতাবাস জানিয়েছে, বাকি ১৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যাঁরা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ভারতে ফিরে গিয়েছেন। একজন আহত ব্যক্তি গুরুতর অবস্থায় রয়েছেন। আইনি কাজকর্ম সম্পন্ন হওয়ার পর নিহতদের মরদেহ ভারতে ফেরত পাঠানোর আগে হো চি মিন সিটিতে নিয়ে যাওয়া হচ্ছে। নিহতদের মধ্যে ১০ জন তামিলনাড়ুর, তিনজন অন্ধ্রপ্রদেশের এবং দুজন কেরলমের বাসিন্দা ছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নৌকাডুবির ঘটনায় প্রত্যক্ষদর্শী ছিলেন, অন্ধ্রপ্রদেশের গুন্টুরের লাভা পরিবেশক আশীষ কুমার। তিনি জানিয়েছেন, দ্বীপগুলিতে যাতায়াতের জন্য দলটি তিনটি দলে বিভক্ত হয়েছিল। প্রথম নৌকাটি ছেড়ে গিয়েছিল এবং অন্য দুটি তীরের কাছে ছিল, এমন সময় তাঁদের নৌকাটি উপকূল থেকে আধ কিমি দূরত্বে হঠাৎ উল্টে যায়। সবাই বাঁচার জন্যে চিৎকার করেছিলেন। এরপর কাছাকাছি থাকা নৌকাগুলি সাহায্যের জন্য ছুটে আসে। ততক্ষণে অনেক যাত্রী উত্তাল জলে তলিয়ে গিয়েছিলেন। উদ্ধারকার্যে প্রায় এক ডজন নৌকা যোগ দিয়েছিল, কিন্তু উত্তাল সমুদ্র এবং তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ উদ্ধার অভিযান ব্যাহত করে। পরে জীবিতদের সমুদ্রের তিরে ফিরিয়ে আনতে জেট স্কি ব্যবহার করা হয়।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান