১২৪ বছরে প্রথম, ইতিহাসে গড়ে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার ১২৪ বছরের ইতিহাসে এই প্রথম। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন বিয়ের পিঁড়িতে বসলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ (৬২)। শনিবার দীর্ঘদিনের সঙ্গী জডি হেইডনের (৪৬) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন আলবানিজ। শনিবার এক ব্যক্তিগত অনুষ্ঠানে অ্যান্থনি আলবানিজ ও তাঁর সঙ্গী জোডি হেইডনের চারহাত এক হয়েছে।

গত বছর ভ্যালেন্টাইন্স ডে-তে হেইডনকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন অ্যান্টনি আলবানিজ। তখনই জানা গিয়েছিল চলতি বছরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তবে অনুষ্ঠানের তারিখ এবং বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছিল। শনিবার (২৯ নভেম্বর) রাজধানী ক্যানবেরার দ্য লজে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি ছোট অনুষ্ঠানে এই দম্পতি বিয়ে করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে। তিনিই প্রথম অস্ট্রেলিয়ান নেতা যিনি দায়িত্ব গ্রহণের পর গাঁটছড়া  বেঁধেছেন।

আলবানিজ এবং হেইডন এক বিবৃতিতে বলেছেন, “আমাদের পরিবার এবং নিকটতম বন্ধুদের সামনে আমাদের ভবিষ্যৎ জীবন একসাথে কাটানোর প্রতি আমাদের ভালোবাসা এবং প্রতিশ্রুতি ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।” হেইডনকে তার বাবা-মা বেন ফোল্ডসের “দ্য লাকিয়েস্ট” গানের সঙ্গে নতুন জীবন শুরুর পথে হাঁটিয়ে  নিয়ে যান।  বিয়ের বর ও কনে দুজনেই সকলের নজর কেড়েছেন। হেইডন সিডনির ডিজাইনার রোমান্স ওয়াজ বর্নের পোশাক পরেছিলেন, অন্যদিকে প্রধানমন্ত্রীর স্যুটটি ছিল এমজে বেলের। বিয়ের দুটি আংটি ছিল সিডনির লেইচহার্ডের সেরোন জুয়েলার্সের। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রথম পক্ষের সন্তান নাথান আলবানিজও উপস্থিত ছিলেন। ২০১৯ সালে কারমেল তেববাটের সঙ্গে আলবানিজের ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটান।

এই বিয়ের সাক্ষী ছিলেন হেইডনের ভাই প্যাট্রিক এবং আলবেনিজের তুতো বোন হেলেন গোল্ডেন। অনুষ্ঠানের পর, দম্পতি স্টিভি ওয়ান্ডারের “সাইনড, সিলড, ডেলিভারড (আই’ম ইওরস)” গানের সুর ধরে হেঁটে যান। বিয়ের পর তাঁরা ফ্রাঙ্ক সিনাত্রার “দ্য ওয়ে ইউ লুক টুনাইট” গানে প্রথম নাচও করেন। জানা গিয়েছে নতুনএই দম্পতি আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ায় মধুচন্দ্রিমা সারবেন। জানা গিয়েছে প্রধানমন্ত্রীর বিয়ের নিরাপত্তা ছিল জোরদার। এই বিয়ের খরচ দম্পতি ব্যক্তিগতভাবে বহন করছে।

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কথাবার্তায় সংযম রাখুন, নয়তো বড় বিপদে পড়বেন… 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু